0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ২১ হয়। ৭২৪ হিজরী সনে সুলতান নাসির খাদ্য শস্যের কর রহিত করে দেন। তখন সমগ্র খাদ্যশস্য সিরিয়ায় সংরক্ষিত ছিল। ফলে সুলতানের কল্যাণের জন্যে অনেকেই দু'আ করেন ।৩২ সুলতানের নায়েবও তখন বহু কর রহিত করে দেন। তার মধ্যে রয়েছে গো-খাদ্যের কর, দুধ-কর এবং চামড়ার উপর কর। বাজার পরিদর্শকদের থেকে অর্ধ দিরহামের অতিরিক্ত যে কর" নেয়া হত তা তিনি বাতিল করে দেন। লাশ দাফন-কাফনে নিয়োজিত ব্যক্তিদের আয় থেকে যে কর নেয়া হত তাও তিনি বাতিল করে দেন। অপরিপকৃ খেজুর বিক্রয়ের বিধি-নিষেধ তিনি প্রত্যাহার করেন । ফলে জিনিসপত্র অনেকটা সস্তা হয়ে যায় । এমনকি তখন বলা হত যে, এক কিনতার* খাদ্যশস্য বিক্রি হত ১০ দিরহামে 1৩৩ পরবর্তীতে লবণ-কর এবং প্রাসাদ-করও রহিত করলেন ।৩৪ অনুরূপভাবে ছাগল-ভেড়ার করের অর্ধেক প্রত্যাহার করে নেন, যেমন করেছিলেন স্থানীয় ও বিদেশী সুতার করের ক্ষেত্রে । ফলে জনগণ আনন্দিত হয় ।৩৫ এ আমলটি রাজকীয় বিলাস-ব্যসনের জন্য চিহিন্ত হয়ে আছে অবশ্য, যদিও তখন জনগণ ক্ষুধা-তৃষ্তায় আর্ত-চীৎকার করছিল । তখন ৭৩২ হিজরী সনে সুলতান মালিক নাসিরের পুত্র আনুক মুহাম্মদের সাথে আমীর সাইফুদ্দীন বাক্তামার আস-সাকী- এর কন্যার বিবাহ হয়। এ বিবাহে যৌতুক ছিল দশ লাখ দীনার | এই বিবাহ ভোজে বকরী, মুরগী ও ঘোড়া-গরু মিলিয়ে প্রায় ২০ হাজার প্রাণী যবেহ করা হয়েছিল । ১৮ হাজার কিনতার মিষ্টান্ন বিতরণ করা হয়েছিল । আলোকসজ্জায় তিন হাজার কিন্তার তৈলাদি পোড়ানো হয়েছিল ।৩৬ (৩২) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১৪, পৃঃ ১১৫। * কিনতার-১০০ রতল যা ১ মণের অধিক । (৩৩) প্রাণ্ুত্ত, ১৪, পৃঃ ১৯০। (৩৪) প্রাগুক্ত, পৃঃ ২৯৩। (৩৫) প্রাগুক্ত, পৃঃ ৩২৭। (৩৬) প্রাগুক্ত, পৃঃ ১৬৫। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।