0০011161715 খ. অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্য, আমদানী-রপ্তানী ও রাষ্ট্রীয় কর রাজনৈতিক ক্ষেত্রে চরম অস্থিরতা চলছিল । বহির্বাণিজ্য পাশ্চাত্যবাসীদের হাতে চলে যায়। কারণ, তখন ইউরোপীয়রা সিরিয়ার সাথে যুদ্ধ করে ভূমধ্যসাগরীয় অঞ্চল নিজেদের করায়ত্ত করে নেয়। দুই যুগের অধিককাল ধরে তারা এটি নিজেদের করতলগত রাখতে সমর্থ হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা, নিয়মিতভাবে নদী খনন না করা এবং পানি সেচ ও ভূমি উন্নয়নের ব্যবস্থা না করার কারণে কৃষিপণ্যের ফলন মারাত্মকভাবে হ্রাস পায়। দুর্ভিক্ষ, মহামারী ও বিশৃংখলার কারণে গ্রাম ও জনপদগুলো বিরান হয়ে যাচ্ছিল সাথে সাথে যুদ্ধ পরিচালনার জন্যে এবং আমির-উমারাদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্যে অর্থ সঞ্চয়ের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে রপ্তানী বৃদ্ধি করতে হয়েছিল। কিন্তু সে তুলনায় আমদানী ছিল কম। বিপ্লবোত্তর যুগে পালিয়ে যাওয়া আমীর-উমারা, বরখাস্তকৃত নায়েবরা এবং সচিব ও আমলারা ফিরে আসে । অনেক ক্ষেত্রেই তারা জনসাধারণ থেকে সম্পদ দাবি করে ।২৮ সুলতানের নায়েবগণ কোন কোন ক্ষেত্রে গত তিন বছরের বকেয়া কর কিংবা ৪ মাসের খাজনা অগ্রিম দাবি করে বসে ।২৯ রাজনৈতিক অস্থিরতা, ব্যবসায়-বাণিজ্যের মন্দাভাব এবং কৃষিপণ্যের উৎপাদনহীনতা দেশকে দ্রব্য মূল্যের উর্ধগতির দিকে ঠেলে দেয়। তখন একজোড়া ভেড়ার বাচ্চা বিক্রি হত ৫০০ দিরহামে ।৩০ একটি গারারার (এক বস্তা খাদ্যবস্তুর) দাম পৌছেছিল ২২০ দিরহামে । অনেক সময় রুটির অভাব দেখা দিত । ফলে কাঠের গুঁড়ি মিশ্রিত ভেজাল যবের কুটিও বিক্রি হতো। এক রতল* পরিমাণ যায়তুনের তেল বিক্রি হত ৪.৫০ দিরহামে | সাবান ও চাউলের মূল্যও অনুরূপ বৃদ্ধি পেয়েছিল । কোন কিছুই জনগণের ক্রয়-ক্ষমতার আওতার মধ্যে ছিল না। তবে গোশত বিক্রি হত ২.২৫ দিরহামে । এক সের মিহি ময়দা বিক্রি হত ৪ দিরহামে | আঙ্গুর রসের দাম ছিল এক কিনতার ২০০ দিরহামের উপরে । চাউলের দাম ছিল আরো বেশি ।৩১ তবে সুলতান নাসিরের শাসনামলে কিছুটা সচ্ছলতা ও উন্নতি পরিলক্ষিত (২৮) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৬৯, ১৭৭। (২৯) প্রাগুত্ত, খঃ ১৪, পৃঃ ১৫। (৩০) প্রার্ুক্ত, পৃঃ ১৭। * এক রতল হচ্ছে প্রায় এক পাউণ্ড বা আধা কেজি। (৩১) প্রাণুক্ত, পৃঃ ১১৭, ১৮৩, ২১৯, ২২০, ২২৩ । ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।