Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৫৮ আল-বিদায়া ওয়ান নিহায়া (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন 8 “তোমাদের কেউ ঘুমালে শয়তান তার মাথার পশ্চাতভাগে তিনটি গিট দেয়। প্রতিটি গিঁট দেওয়ার সময় সে বলে, দীর্ঘ রাত আছে তুমি ঘুমাও! যদি সে জেগে ওঠার পর আল্লাহকে স্মরণ করে, তাহলে একটি গিঁট খুলে যায়। তারপর যদি ওযু করে তাহলে আরেকটি গিঁট খুলে যায়। তারপর যদি সে সালাত আদায় করে তাহলে সবক'টি গিটই খুলে যায়। ফলে সে প্রফুল্র ও প্রশান্ত চিত্তে সকালে ওঠে । অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মন ও অলস দেহ নিয়ে । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে ওঠে এবং ওযু করতে যায় তখন সে যেন তিনবার পানি নিয়ে নাক ঝেড়ে নেয় । কেননা, শয়তান তার নাকের ছিদ্রে রাতযাপন করে থাকে । ইমাম মুসলিম এবং ইমাম নাসাঈ ভিন্ন ভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা)-এর নিকট আলোচনা হলো যে, এক ব্যক্তি সারারাত নিদ্রা যায়। তারপর ভোর হলে জাগ্রত হয় । শুনে রাসূলুল্লাহ (সা) বললেন, লোকটির দু'কানে তো শয়তান পেশাব করে দিয়েছে। রাসূলুল্লাহ (সা) দু কানে বললেন, নাকি শুধু কানে বললেন-_-এ ব্যাপারে রাবী সন্দেহ প্রকাশ করেছেন। ইমাম মুসলিম, ইমাম বুখারী, নাসাঈ এবং ইব্‌ন মাজাহ্‌ ভিন্ন সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “যখন নামাযের আযান দেওয়া হয়, তখন শয়তান বায়ু নিঃসরণ করতে করতে পিছু হটে যায়। আযান শেষ হয়ে গেলে আবার এসে পড়ে । তারপর ইকামতকালে শয়তান আবার হটে যায়। ইকামত শেষ হয়ে গেলে আবার এসে সে মানুষ ও তার অন্তরের মাঝে অবস্থান নেয় এবং বলতে শুরু করে যে, তুমি এটা স্মরণ কর, ওটা স্মরণ কর । শেষ পর্যন্ত লোকটি ভুলেই যায় যে, সে নামায তিন রাকআত পড়ল, নাকি চার রাকআত । তারপর তিন রাকআত পড়ল, নাকি চার রাকআত পড়ল তা নির্ণয় করতে না পেরে দু'টি সিজদা সাহু করে নেয়। ইমাম আহমদ (র) বর্ণনা করেছেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “তোমরা (নামাযের) সারিগুলো ঘনভাবে সমন্নিবিষ্ট করে নাও। কারণ শয়তান ফাঁকে দাড়িয়ে যায়।” আহমদ (র) বর্ণনা করেন যে, আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলতেন ৪ তোমরা সারিগুলো ঘনভাবে সন্নিবিষ্ট করে নাও, এক সারিকে আরেক সারির কাছাকাছি করে নাও এবং কাধে কীধ মিলিয়ে নাও । যে সত্তার হাতে মুহাম্মদের প্রাণ, তার শপথ! নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি যে, শয়তান সারির ফাঁকা জায়গায় ঢুকে পড়ে, যেন সে একটি পাখি। ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “তোমাদের কারো সম্মুখ দিয়ে কোন কিছু অতিক্রম করলে, যেন সে তাকে বাধা দেয়। যদি সে অগ্রাহ্য করে তাহলে যেন আবারও বাধা দেয় । এবারও যদি অগ্রাহ্য করে, তাহলে যেন সে তার সঙ্গে লড়াই করে। কারণ সে আস্ত শয়তান ।” মুসলিম এবং আবু দাউদ (র)-ও ভিন্ন সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।