Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ “যে ব্যক্তি তার বাম হাতে আহার করে, তার সঙ্গে শয়তান আহার করে আর যে ব্যক্তি তার বাম হাতে পান করে শয়তানও তার সঙ্গে পান করে ।” ইমাম আহমদ রে) বর্ণনা করেন যে, আবু যিয়াদ তাহ্হান (র) বলেন, আমি আবু হুরায়রা (রা)-কে বলতে শুনেছি যে, নবী করীম (সা) এক ব্যক্তিকে দাড়িয়ে পান করতে দেখে তাকে বললেন 8 বমি কর । লোকটি বলল, কেন? নবী করীম (সা) বললেন, “তুমি কি এতে খুশী হবে যে, তোমার সঙ্গে বিড়াল পান করুক ? সে বলল, জী না। তখন নবী করীম (সা) বললেন ঃ কিন্তু তোমার সঙ্গে তো এমন এক প্রাণী পান করেছে, যে বিড়ালের চাইতেও নিকৃষ্ট অর্থাৎ শয়তান । এ সূত্রে ইমাম আহমদ রে) এককভাবেই হাদীসটি বর্ণনা করেছেন । তিনি আবু হুরায়রা (রা) সূত্রে আরও বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ৪ “যে ব্যক্তি দাড়িয়ে পান করে, যদি সে জানত তার পেটে কি আছে, তাহলে অবশ্যই সে ইচ্ছে করে বমি করত 1 এ হাদীসটি ভিন্ন সুত্রেও বর্ণিত হয়েছে। ইমাম আহমদ (র) বর্ণনা করেন, আবদুল্লাহ ইব্‌ন যুবায়র জাবির (রা)-কে জিজ্ঞেস করেছিলেন যে, আপনি কি নবী করীম (সা)-কে একথা বলতে শুনেছেন যে, মানুষ ঘরে প্রবেশকালে এবং আহারের সময় “বিসমিল্লাহ বললে শয়তান তার সঙ্গীদেরকে বলে, এখানে তোমাদের থাকাও নেই, খাবারও নেই । আর প্রবেশকালে বিসমিল্লাহ না বললে শয়তান বলে, তোমরা রাত যাপনের জায়গা পেয়ে গেছ এবং আহারের সময় “বিসমিল্লাহ না বললে শয়তান বলে, তোমরা নী দুর্গার টাটা রা রানার নার নানান রাজস পারা বললেন, হ্যা । ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, ইব্‌ন উমর (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ সুর্যোদয়কালে যখন তার প্রান্তদেশ দেখা যায়, তখন পুরোপুরি তা উদিত না হওয়া পর্যন্ত তোমরা সালাত স্থগিত রাখ এবং যখন সূর্য অস্ত যেতে থাকে তা পুরোপুরি না ডুবা পর্যন্ত সালাত স্থগিত রাখ । আর সূর্যের উদয় ও অস্তকে তোমরা নামাযের সময় সাব্যস্ত করো না। কারণ সুর্য শয়তানের দু' শিং-এর মধ্যবর্তী স্থানে উদিত হয়ে থাকে | ইমাম মুসলিম এবং নাসাঈও হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী রে) বর্ণনা করেন যে, ইব্ন উমর রো) বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে দেখেছি যে, তিনি পূর্বদিকে ইশারা করে বলেছিলেন ৪ শুনে রেখ, ফেতনা এখানে, ফেতনা এখানে, যেখান থেকে শয়তানের শিং আত্মপ্রকাশ করে থাকে । আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ্‌ শরীফে আছে যে, রাসূলুল্লাহ (সা) রৌদ্র-ও ছায়ার মাঝখানে বসতে নিষেধ করে বলেছেন; তা হলো শয়তানের মজলিস । হাদীস বিশারদগণ এর কয়েকটি অর্থের উল্লেখ করেছেন। তন্মধ্যে সর্বোত্তম হলো এই যে, যেহেতু অভিজ্ঞতায় দেখা গেছে যে, এরূপ স্থানে বসলে অঙ্গ সৌষ্ঠব নষ্ট হয়, তাই শয়তান তা পছন্দ করে । কেননা, তার নিজের অবয়বই কুৎসিত । আর এটা সর্বজন বেদিত ৷ ড/৬/৬/.9110001119..001)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।