0০011161715 ১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ছিল অনেকটা বিরল ঘটনা । তার তুলনায় তাদের বিরুদ্ধে জিহাদী তৎপরতা ছিল অনেক বেশি ও দীর্ঘস্থায়ী । প্রকাশ থাকে যে, এসব সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল রাজত্ব দখলের লড়াইয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে বহিঃশক্রর সাহায্য গ্রহণ ও শক্তি সঞ্চয় করা । সুতরাং এসব মৈত্রী চুক্তি ছিল একান্তই আত্মরক্ষার প্রয়োজনে । (৪) অশান্তি ও দাঙ্গা-হাঙ্গামা সে যুগের বৈশিষ্ট্য ছিল ভয় ও ত্রাস। সে ভীতি ও ত্রাসের উৎস ছিল তাতাররা ৷ বছরের পর বছর ধরে উত্তাল তরঙ্গের মত তারা হানা দিতে থাকে । ইব্ন কাছীর (র) মানুষের এই সন্ত্রস্ত ভাবকে এভাবে বর্ণনা করেছেন £ “সংবাদ প্রচারিত হল যে, তাতাররা সিরিয়ার দিকে অগ্রসর হচ্ছে এবং তারা মিসরেও হানা দেবে । ফলে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে উঠে এবং তারা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে । তাদের জ্ঞান-বুদ্ধি লোপ পায়। তারা পালাতে থাকে মিসরের ছোট ছোট শহর, কুরক, শবাক ও সংরক্ষিত দুর্গগুলোর দিকে । উট বিক্রি হতে লাগল হাজার দিরহামে, গাধা পাচশ' দিরহামে এবং গৃহের আসবাবপত্র ও খাদ্য-সামগ্রী পানির দরে বিক্রি হতে লাগল । শহরে ঘোষণা দেয়া হল-_কেউ যেন পরিচয়পত্র ছাড়া পথে বের না হয়। পরে সংবাদ এল যে, মিসরের সুলতান শক্রবাহিনীর বিরুদ্ধে সিরিয়া অভিমুখে বের হওয়ার পর পুনরায় মিসর ফিরে এসেছেন । এতে ভীতি আরো বহুগুণ বেড়ে গেল এবং অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ল । এদিকে খাদ্যাভাব, অতি বর্ষণ, প্রচণ্ড শীত, ক্ষুধা ও আকালের কারণে পশুপাল দুর্বল ও ক্ষীণ হয়ে পড়ে ।”২৩ তাতারদের ত্রাস এই ভীতিকে আরও তীব্রতর করে তোলে । তারা লাখ লাখ লোককে জবাই করে। বাড়িঘর ও প্রাসাদ-অস্টরীলিকা ধ্বংস করে, ধন-সম্পদ লুণ্ঠন করে এবং গাছপালা নির্মল করে । তাতারদের “কাতীআ' অঞ্চলে উপস্থিতি ইব্ন কাসীর (র) এভাবে বর্ণনা করেছেনঃ “তাতাররা যখন দামেশ্কের নিকটবর্তী কাতীআ' অঞ্চলে পৌছে, তখন কাতীআ ও তার আশে-পাশে কোন লোক ছিল না। শহর ও দুর্গসমৃহ লোকে লোকারণ্য হয়ে গেল । বাড়িঘর ও পথে-ঘাটে ভিড় জমে গেল । শহরে তখন কোন শাসক ছিল না, চোর-ডাকাতরা শহরে ও বাগ-বাগিচায় ঢুকে পড়ে । তারা সবকিছু ভেঙ্গে-চুরে দুমড়ে-মুচড়ে বিধ্বস্ত করে দেয় এবং যতটুকু পারল লুটপাট করে নিয়ে গেল । খুবানী, গম ও সকল শাক-সবৃজি সময়ের পূর্বেই কেটে তুলে নিয়ে যায় ।”২৪ এ ভীতি তাতারদের সৃষ্ট সন্ত্রাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং তাতাররা এবং ফিরিঙ্গীরা উভয় দলই এই ধ্বংসযজ্ঞে কাধে কাধ মিলিয়ে অংশগ্রহণ করে | তাতাররা যা করেনি ফিরিঙ্গীরা তা ষোলকলায় পূর্ণ করে।- তারা ৭৬৭ হিজরীতে আলেকজান্দ্রিয়ায় অভিযান পরিচালনা করে এবং ৪০০০ লোকে বন্দী করে এবং সাঁধ্যমত ধনসম্পদ লুপ্ঠন করে সমুদ্রপথে নিয়ে যায়। চারদিকে তখন শুধু ক্রন্দন, আর্তনাদ, হাহাকার, আল্লাহ্র কাছে ফরিয়াদ ও আশ্রয় প্রার্থনা, হৃদয়বিদারক আহাজারী যা দেখে চোখ অশ্রুসজল হয় আর কান বধির হয়ে যায় ।২৫ ভয় শুধু বহিরাগত শক্রদের পক্ষ থেকে ছিল না, অভ্যন্তরীণ অশান্তি ও বিপর্যয়ের ভয়ও ছিল । উদাহরণ (২৩) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৫, ১৬। (২৪) প্রাণুক্ত, পৃঃ ২৪। (২৫) প্রাণ্তক্ত, খঃ ১৪, পৃঃ ৩২৮। ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।