Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫৩ নত টিটি যার রানি রানির সির রর রানা বলল, ..... | (ইউসুফ £ ৪৫) কি অর্থাৎ 72 ৫ দীর্ঘকাল পরে। আবার কেউ কেউ 3751 44: », এর অর্থ করেছেন ১1. ১: অর্থাৎ ভূলে যাওয়ার পর। আর এই যে আমরা বললাম, সে লোকটি ভুলে গিয়েছিল; সে হলো সাকী; দু'অভিমতের মধ্যে এটাই সঠিক কথা । তাফসীরে আমরা একে সপ্রমাণ বর্ণনা করেছি। আল্লাহই সর্বজ্ঞ । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আসিম (র) বলেন যে, আমি আবু তামীমা (র) কে রাসূলুল্লাহ (সা)-এর সওয়ারীতে তার পেছনে উপবেশনকারী এক ব্যক্তি থেকে বর্ণনা করতে শুনেছি যে, একদিন নবী করীম (সা)-কে নিয়ে তার গাধা হোঁচট খায় । তখন আমি বললাম, শয়তান বদনজর করেছে। আমার একথা শুনে নবী করীম (সা) বললেন £ শয়তান বদনজর করেছে, বলো না। কেননা, যখন তুমি বলবে শয়তান বদনজর করেছে; তখন সে গর্বিত হয়ে যাবে আর বলবে; আমার শক্তি দ্বারা আমি তাকে ধরাশায়ী করেছি । আর যখন তুমি বলবে, বিসমিল্লাহ" তখন ছোট হতে হতে সে মাছির ন্যায় হয়ে যায়। এ হাদীসটি কেবল ইমাম আহমদই বর্ণনা করেছেন । এর সনদ উত্তম । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ তোমাদের কেউ মসজিদে এলে শয়তান মানুষকে এভাবে বশীভূত করে, যেভাবে কেউ তার বাহনকে শান্ত করে একান্তে বসার ন্যায়, তারপর তাকে লাগাম পরিয়ে দেয় । আবু হুরায়রা (রা) বলেন, লক্ষ্য করলে তোমরা তা দেখতে পাবে । শয়তান যাকে কোণঠাসা করে, দেখবে সে নত হয়ে কেবল আল্লাহকে স্মরণ করতে থাকে । আর যাকে লাগাম পরায় সে মুখ খুলে হা করে বসে থাকে- আল্লাহ্র যিকর করে না। ইমাম আহমদ (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “বদনজর যে হয়ে থাকে তা সত্য । তাতে শয়তান ও বনী আদমের হিংসা বিদ্যমান থাকে ।” তার আরেক বর্ণনায় আছে যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর নিকট এসে বলল ঃ ইয়া রাসূলান্মাহ! আমার মনে এমন এমন কল্পনা জাগ্রত হয় যে, তা ব্যক্ত করার চাইতে আকাশ থেকে পড়ে যাওয়াই আমার নিকট শ্রেয় মনে হয় । শুনে নবী করীম (সা) বললেন ঃ “আল্লাহু আকবার । সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি শয়তানের চক্রান্তকে কুমন্ত্রণায় পরিণত করে দিয়েছেন ।” ইমাম আবু দাউদ ও নাসাঈ (র) মানসুর-এর হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন । নাসঈ এবং আ*মাশ হযরত আবূ যর (রা) সুত্রেও এ হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন “শয়তান তোমাদের এক একজনের কাছে এসে বলে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে ? শেষ পর্যন্ত বলে যে, তোমার রবকে কে সৃষ্টি করেছে ? সুতরাং কেউ এ পরিস্থিতির আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম 3$)৬২৭া901109.00107

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।