Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫১ ইবলীসের সিংহাসন সমুদ্রের উপর অবস্থিত হওয়ার প্রমাণ হলো, ইমাম আহমদ (র)-এর হাদীস। তাতে জাবির ইব্ন আবদুল্লাহ বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ ইবলীসের সিংহাসন হলো সমুদ্রের উপর । প্রত্যহ সে তার বিভিন্ন বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মধ্যে হাঙ্জামা সৃষ্টি করে থাকে । মানুষের জন্য সেরা ফেতনা সৃষ্টি করে যে অনুচর, ইবলীসের নিকট মর্যাদায় সে সকলের চাইতে সেরা । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বলেছেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, ইবলীসের সিংহাসন হলো সমুদ্বের উপর । সে তার বাহিনীসমূহ প্রেরণ করে, যারা জনসমাজে হাঙ্গামা সৃষ্টি করে বেড়ায় । ফেনা সৃষ্টিতে যে তাদের সেরা, তার কাছে সে-ই সকলের বড় । এ সুত্রে ইমাম আহমদ (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। জাবির ইব্ন আবদুল্লাহ (রা) সূত্রে ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) ইব্‌ন সায়াদকে জিজ্ঞেস করলেন, তুমি কী দেখতে পাও ? সে বলল, আমি পানির উপর কিংবা (বলল) সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে আছে কয়েকটি সাপ। রাসূলুল্লাহ (সা) বললেন, ওটাই ইবলীসের সিংহাসন । ইমাম আহমদ (র) “মুসনাদে আবু সাঈদ'-এ বর্ণনা করেন যে, আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) ইব্‌ন সায়াদকে বললেন, তুমি কী দেখতে পাচ্ছ ? ইব্‌ন সায়াদ বলল, আমি সমুদ্রের উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি, যার আশেপাশে আছে সর্পরাজি। একথা শুনে রাসূলুল্লাহ (সা) বললেন £ ও যথার্থ বলেছে । ওটাই ইবলীসের সিংহাসন । ইমাম আহমদ (র) বর্ণনা করেন যে, জাবির (রো) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ “শয়তান এ ব্যাপারে নিরাশ যে, সালাত আদায়কারীরা তার ইবাদত করবে । কিন্তু পরস্পরে ইমাম মুসলিম (র) জাবির (রা) সূত্রে বর্ণিত আ“মাশের হাদীস থেকে বর্ণনা করেন যে, নবী করীম (সা) বলেন ৪ “শয়তান তার সিংহাসনকে পানির উপর স্থাপন করে । তারপর জনসমাজে তার বাহিনীসমূহ প্রেরণ করে । তার দৃষ্টিতে ফেতনা সৃষ্টি করায় যে যত বড়, মর্যাদায় সে তার তত বেশি নৈকট্যের অধিকারী । তাদের কেউ একজন আসে আর বলে যে, আমি অমুকের পেছনে লেগেই থাকি । অবশেষে তাকে এমন অবস্থায় রেখে এসেছি যে, সে এমন এমন জঘন্য কথা বলে বেড়াচ্ছে । একথা শুনে ইবলীস বলে-_ না, আল্লাহর শপথ! তুমি কিছুই করনি । আবার আরেকজন এসে বলে-_ আমি অমুক ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েই তবে ছেড়েছি । রাসূলুল্লাহ (সা) বলেন, একথা শুনে শয়তান তাকে কাছে টেনে আনে আর বলে, ০১ ₹০১ কত উত্তম কাজই না তুমি করেছো! এক বর্ণনায় (*১-এর নূনকে ফাতহা দ্বারা পড়া হয়েছে যার অর্থ »1১)| 3৯২ ৮ (5১11 1১ ০১1 ৮৬১ অর্থাৎ তুমি মর্যাদা পাওয়ার উপযুক্ত বটে! আবার কাসরা দ্বারা পড়ার কথাও আছে । আমাদের শায়খ আবুল হাজ্জাজ প্রথমটিকে সমর্থন করে তাকে প্রাধান্য দিয়েছেন । আল্লাহই সর্বজ্ঞ। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।