Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 24০ 603 ৭2555 55 ০১১43 অর্থাৎ- যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি । আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রতি রক্ষা করিনি । আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে । সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা নিজেদের প্রতি দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে তার সাথে আমার কোন সম্পর্ক নেই। জালিমদের জন্য তো মর্মস্তদ শাস্তি আছেই । যারা ঈমান আনে ও সত্কর্ম করে তাদের দাখিল করা হবে জান্নাতে- যার পাদদেশে নদী প্রবাহিত । সেখানে তারা স্থায়ী হবে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে | সেখানে তাদের অভিবাদন হবে সালাম । (১৪ £ ২২-২৩) ফলকথা, কুরআনের ভাষ্য অনুযায়ী ইবলীস এখনো জীবিত এবং কিয়ামতের দিন পর্যন্ত অবকাশপ্রাপ্ত। তার প্রতি আল্লাহর লা'নত বর্ষিত হোক । সমুদ্র পৃষ্ঠে তার একটি সিংহাসন আছে আর তাতে সমাসীন হয়ে সে তার বাহিনী প্রেরণ করে, যারা মানুষের মাঝে অনিষ্ট করে এবং বিপর্যয় বাধায় । তবে আল্লাহ্‌ তা'আলা আগেই বলে রেখেছেন ঃ (৪১৬১ ০06 ০৮৮৭-|| ১৪৫ 91 শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। (8 ঃ ৭৬) মহাপাপের আগে ইবলীসের নাম ছিল আযাযীল । নাক্কাশ বলেন, তার উপনাম হলো আবু কারদূস। আর এ জন্যই নবী করীম (সা) যখন ইব্‌ন সায়াদকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি দেখতে পাও ? সে বলেছিল, আমি পানির উপর একটি সিংহাসন দেখতে পাই । তখন নবী করীম (সা) তাকে বলেছিলেন, “তুই লাঞ্কিত হ, তুই কিছুতেই তোর নির্ধারিত সীমা ডিংগাতে পারবি না।' মোটকথা, নবী করীম (সা) এ কথা বুঝতে পেরেছিলেন যে, তার ভবিষ্যদ্বাণীসমূহের শক্তি হলো সেই শয়তানের প্রদত্ত । যার সিংহাসন সমুদ্রের উপর বিছানো বলে সে দেখে থাকে । আর এজন্যই নবী করীম (সা) বলেছিলেন, তুই লাঞ্কিত হ। কিছুতেই তুই তোর সীমা ডিংগাতে পারবি না। অর্থাৎ কোন রকমেই তুই তোর হীন ও তুচ্ছ মর্যাদা অতিক্রম করতে পারবি না। ড/৬/৬/.9110001119..0017)

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।