0০011161715 ১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া রাতে ঘুমোতেন নতুনভাবে গৃহবন্দী হয়ে। যেমন ঘটেছিল হুসায়ন নাসিরের ক্ষেত্রে । সেনাবাহিনীর একটি অংশ তাকে মিসরের সুলতান পদে অধিষ্ঠিত করে । এরপর তাদের নিজেদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয় এবং তারা পরস্পর হানাহানিতে লিপ্ত হয়। ফলে শাসন ব্যবস্থা ভেঙ্গে পড়ে এবং হুসায়নকে এ প্রাসাদে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি ইতিপূর্বে বন্দী ছিলেন ।১৪ পরিস্থিতি এমন অসহনীয় পর্যায়ে পৌছে যে, এখন গায়ে উকুন ভর্তি ও নোংরাদেহী কোন ক্রীতদাসও যদি সুলতান পদে আসীন হওয়ার স্বপ্র দেখতো তাহলে অনায়াসেই তাও বাস্তবায়িত হতো, যেমন ঘটেছিল সুলতান কুতুষের ক্ষেত্রে ।১৫ (৩) প্রধান প্রধান রাজনৈতিক ঘটনা তাতারদের ধ্বংসলীলা মধ্যপ্রাচ্যের জন্যে ফিরিঙ্গীদের (ইউরোপীয় খৃশ্টানদের) সাথে গোপন আলোচনার পথ খুলে দেয় এবং অবশিষ্ট আব্বাসী খিলাফত ও স্বাধীনতা রক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দ্বার উন্মুক্ত করে দেয়। বাগদাদ ও দামেশ্কে সংঘটিত মহা ধ্বংসযজ্ঞের পর বিজয়ীদের জন্যে অন্ধকারের সুচনা হয় । তাতার রাজারা ইসলাম ধর্মে দীক্ষিত হয় এবং সুন্নত অনুসারে জীবন যাপনে প্রয়াসী হয় । তাদের রাজন্যবর্গও এতদঞ্চলের রাজাদের ন্যায় হয়ে যায়। তারা আলোচনা সভা অনুষ্ঠান করতেন। তারা কখনো রোমানদের সাথে যুদ্ধ করতেন আবার কখনো রাজত্বের খাতিরে সন্ধিও করতেন । অতঃপর উপহার-উপটোৌকন বিনিময় করতেন। ... দ্বিতীয় ঘটনা £ জনপদসমূহকে ক্রুসেড আক্রমণের প্রভাবমুক্ত করা । এ সুত্রে রাজা যাহির ৷ বায়বার্স কায়সারিয়্যাহ, আরসূর্ণ, ইয়াফা, শাকীফ, এন্টিয়ক, তাবারিয়্যা, কাসীর, কুদীদের দুর্গ, আক্কা দুর্গ, গারীন ও সাফীতা দুর্গ উদ্ধার করেন। মারকাব, বানিয়াস, এন্টারতোস অঞ্চল আধাআধি ভাগে ভাগ করে নেন। যেমনটি সাইফুদ্দীন কালাউস ত্রিপোলী শহর এবং আশরাফ খলীল ইব্ন কালাউন আকা অঞ্চল পুনরুদ্ধার করেছিলেন । সুর ও সায়দা অঞ্চল দু'টির কর্তৃত আশরাফের হাতে সোপর্দ করে । অতঃপর তিনি আক্রমণ চালিয়ে ফিরিঙগীদের কবল থেকে উপকূলবর্তী অঞ্চল পুনরুদ্ধার করেন। তৃতীয় ঘটনা ৪ ৭৩৬ হিজরীতে তাতারদের পতন । তাতার রাজা আবু সাঈদ খয়বান্দা ইব্ন আরগুন ইব্ন আবাগা ইব্ন হালাকু ইব্ন তুল ইব্ন চেঙ্গীস খান-এর মৃত্যুর সাথে সাথে তাতারদের পতন ঘটে । তার সম্পর্কে ইব্ন কাছীর (র) মন্তব্য করেছেন, “তিনি ছিলেন তাতার রাজদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বোত্তম পন্থার অনুসারী এবং সুন্নত অনুসরণে সর্বাধিক দৃঢ় । তার শাসনামলে আহলুস্ সুন্নাহ্ সম্প্রদায়ের উন্নতি হয় এবং রাফেযীগণ লাঞ্কিত হয়। তার পিতার শাসনামলে এর বিপরীত ঘটেছিল । তার পরে তাতারী শাসন অক্ষুণ্ন রাখার জন্যে কেউ মাথা তোলেনি। বরং তারা নিজেরা পরস্পর দ্বন্দ-কলহে লিপ্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে যায় ।১৬ ইব্ন কাসীর রে) অন্যত্র বলেছেন, “রাজা আবু সাঈদ তার পিতা খরবান্দার পরে শাসনভার গ্রহণ করেন। ১১ বছর বয়সে তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তিনি ন্যায়বিচার ও সুনুত (১৪) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ২১৯। (১৫) প্রাগুক্ত, খঃ ১৩, পৃঃ ২৩৫। (১৬) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৪, পৃঃ ১৮২ ড/৬/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।