00111917115 ১২৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আবার কেউ কেউ ৬৩৫1| (41. (1১ ।2$ যের যোগে পড়েছেন এবং হারুত ও মারতকে ইরানের সানীপন্থী দু'জন লোক বলে অভিহিত করেছেন । এটা যাহ্হাকের অভিমত আবার কারো কারো মতে এরা দু'জন আকাশের ফেরেশতা । কিন্তু আল্লাহর পূর্ব নির্ধারণ অনুযায়ী তাদের এ দশা হয়েছে, যা বর্ণিত হয়েছে । যদি তা সঠিক হয়ে থাকে, তবে তাদের ঘটনা ইবলীসের ঘটনার সাথে তুল্য হবে, যদি ইবলীস ফেরেশতাদের অন্তর্ভুক্ত হয়ে থাকে । কিন্তু বিশুদ্ধতর কথা হলো, ইবলীস জিনদের অন্তর্ভুক্ত । এর আলোচনা পঢর আসছে । | হাদীসে যেসব ফেরেশতার নাম এসেছে তন্ধ্যে মুনকার ও নাকীর অন্যতম । বিভিন্ন হাদীসে কবুরের সওয়াল প্রসঙ্গে তাদের আলোচনা প্রসিদ্ধি লাভ করেছে। আমরা ধ1]। 4 11 2311 এ আয়াতের ব্যাখ্যায় তা আলোচনা করেছি | এরা দু'জন কবরের পরীক্ষক । মৃত ব্যক্তিকে তার কবরে তার রব, দীন ও নবী সম্পর্কে প্রশ্ন করার দায়িতে এঁরা নিয়োজিত । এঁরা সৎকর্মশীল ও পাপাচারীদের পরীক্ষা নিয়ে থাকেন। এঁরা নীল রঙের, ভয়ংকর বড় বড় দাত, ভয়ানক আকৃতি ও ভয়ংকর গর্জন বিশিষ্ট | আল্লাহ আমাদের কবরের আযাব থেকে রক্ষা করুন এবং ঈমানের অটল বাণী দ্বারা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন! আমীন!! ইমাম বুখারী (র) বর্ণনা করেন যে, উরওয়া বলেন, উম্মুল মুমিনীন আয়েশা (রা) একদিন নবী করীম (সা)-কে বললেন ৪ আপনার উপর উহুদের দিনের চাইতে কঠিনতর কোনদিন এসেছে কিঃ উত্তরে নবী করীম (সা) বললেন £ তোমার সম্প্রদায় থেকে আমি যে আচরণ পেয়েছি তন্মধ্যে আকাবার (তায়েফের) দিনের আচরণটি ছিল কঠোরতম | সেদিন আমি ইব্ন আব্দ য়ালীল ইবন আব্দ কিলাল-এর নিকট আমার দাওয়াত পেশ করলাম । কিন্তু সে আমার দাওয়াতে কোন সাড়াই দিল না। ফলে আমি বিষণ্র মুখে ফিরে আসি এবং করনুছ ছাআলিবে পৌছা পর্যন্ত আমার হুঁশই ছিল না। সেখানে পৌছার পর উপর দিকে মাথা তুলে দেখতে পেলাম যে, একখণ্ড মেঘ আমার উপর ছায়াপাত রেখেছে । সেদিকে তাকিয়ে আমি তার মধ জিবরাঈল (আ)-কে দেখতে পাই । তিনি আমাকে লক্ষ্য করে বললেন, আপনার সম্প্রদায় আপনাকে যা বলেছে এবং যে জবাব দিয়েছে আল্লাহ তা শুনেছেন । তিনি আপনার নিকট পাহাড়ের দায়িতে নিয়োজিত ফেরেশতাকে প্রেরণ করেছেন, যাতে আপনি তাকে তাদের ব্যাপারে যা ইচ্ছা আদেশ করেন । তখন পাহাড়ের ফেরেশতা আমাকে সালাম দিয়ে বললেন, হে মুহাম্মদ! আপনি যদি বলেন তা'হলে এ দু'পাহাড় চাপা দিয়ে ওদেরকে খতম করে দেই | জবাবে নবী করীম (সা) বললেন ৪ “বরং আমি আশা করি যে, আল্লাহ তাদের ওরস থেকে এমন প্রজন] সৃষ্টি করবেন যারা একমাত্র আল্লাহ্র ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না 1. ইমাম মুসলিম (র) ইবন ওহাবের হাদীস থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন । ড/৬/৬/.9110001119..0017)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।