0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ূ ১২৭ করেছিলাম । অতএব, তুমিও মরে যাও। ফলে তিনিও মারা যাবেন। তারপর অবশিষ্ট থাকবেন শুধু অদ্বিতীয় পরাক্রমশালী এক ও অমুখাপেক্ষী সত্তা, যিনি কাউকে জন্ম দেননি এবং যাকে কেউ জন্ম দেয়নি, যার তুল্য কেউ নেই, যিনি প্রথমে যেমন ছিলেন, পরেও তেমনি থাকবেন। ইমাম তাবারানী, ইব্ন জারীর এবং বায়হাকী (র) এ হাদীসটি সবিস্তারে বর্ণনা করেছেন । আর হাফিজ আবু মুসা আল-মাদীনী “আত-তিওয়ালাত' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন। তার বর্ণনায় কিছু অতিরিক্ত বিরল কথাও আছে। তাহলো “আল্লাহ্ তা'আলা বলবেন ৪ তুমি আমার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি। তোমাকে আমি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম । অতএব, তুমি এমনভাবে মরে যাও, যারপর আর কখনো তুমি জীবিত হবে না।” | কুরআনে যে সব ফেরেশতার নাম উন্ল্রেখ করা হয়েছে; প্রাচীন যুগের বিপুল সংখ্যক আলিমের মতে তাদের মধ্যে হারূত এবং মারূতও রয়েছেন । এদের কাহিনী সম্পর্কে বেশ কিছু রিওয়ায়েত বর্ণিত হয়েছে, যার বেশির ভাগই ইসরাঈলী বর্ণনা । ইমাম আহমদ (র) এ প্রসংগে ইব্ন উমর (রা) থেকে একটি মারফৃ হাদীস বর্ণনা করেছেন এবং ইব্ন হিব্বান তার “তাকাসীম' গ্রন্থে তাকে সহীহ বলে মন্তব্য করেছেন। তবে আমার মতে, বর্ণনাটির বিশুদ্ধতায় সন্দেহের অবকাশ রয়েছে। হাদীসটি আবদুল্লাহ ইব্ন উমর (রা)-এর উপর মওকৃফ হওয়াই অধিকতর যুক্তিসংগত । সম্ভবত এটি তিনি কাব আহবার থেকে গ্রহণ করেছেন, যেমন পরে এর আলোচনা আসছে । উক্ত বর্ণনায় আছে যে, যুহরা তাদের সামনে সেরা সুন্দরী রমণীরূপে আত্মপ্রকাশ করেছিল। আলী ইব্ন আব্বাস ও ইব্ন উমর (রা) থেকে বর্ণিত আছে যে, যুহরা একজন রমণী ছিল । হারূত ও মারূত তার নিকট কুপ্রস্তাব দিলে ইসমে আ'জম শিক্ষা দানের শর্তারোপ করে এবং তারা তাকে তা শিখিয়ে দেন। তখন সে তা পাঠ করে আকাশে উঠে যায় এবং (শুক্র) গ্রহের রূপ ধারণ করে। হাকিম (র) তীর মুসতাদরাকে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন, সে যুগে এমন একজন রূপসী রমণী ছিল, নারী সমাজে তার রূপ ছিল ঠিক নক্ষত্র জগতে যুহরার রূপের ন্যায় । যুহরা সম্পর্কে বর্ণিত পাঠগুলোর মধ্যে এটিই সর্বোত্তম । কেউ কেউ বলেন, হারত-মারূতের কাহিনীটি ইদরীস (আ)-এর আমলে ঘটেছিল । আবার কেউ ব্লেন, এটা সুলায়মান ইব্ন দাউদের আমলের ঘটনা । তাফসীরে আমরা এ কথাটি উল্লেখ করেছি। মোটকথা, এসব হচ্ছে ইসরাঈলী বর্ণনা । কা'ব আহবার হলেন এর উৎস। যেমন আবদুর রাষ্যাক তার তাফসীর গ্রন্থে কা'ব আহবার সুত্রে কাহিনীটি বর্ণনা করেছেন । আর সনদের দিক থেকে এটি বিশুদ্ধতর | আল্লাহই সর্বজ্ঞ । তাছাড়া কেউ কেউ বলেন £ 4,044 49508 ৫১৮৫ ৩৫০ 12 0)91 15 এ আয়াত দ্বারা জিনদের দু'টি গোত্রকে বুঝানো হয়েছে। ইব্ন হায্ম (র) এ অভিমত ব্যক্ত করেছেন । তবে এ অভিমতটি একটি বিরল ও কপট কল্পিত অভিমত । ড/ড/৬/.9110001109.001)
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।