Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১২৬ আল-বিদায়া ওয়ান নিহায়া হে মুহাম্মদ! আপনি নিশ্চিন্ত থাকুন এবং আপনার চোখ জুড়াক, কেননা আমি প্রত্যেকটি মুমিনের ব্যাপারেই সদয় । আপনি জেনে রাখুন, পৃথিবীর কোন মাটির কাচা ঘর বা পশম আচ্ছাদিত তাবু, তা জলে হোক বা স্থলে হোক এমন নেই, যেখানে আমি দৈনিক পাঁচবার লোকদের তল্লাশি না করে থাকি । ফলে ছোট-বড় সকলকেই আমি ব্যক্তিগতভাবে চিনি । আল্লাহর শপথ! হে মুহাম্মদ, আল্লাহর আদেশ ব্যতীত একটি মশার রূহ কবয করার সাধ্যও আমার নেই। জাফর ইব্‌ন মুহাম্মদ বলেন, আমার আব্বা আমাকে জানিয়েছেন যে, মৃত্যুর ফেরেশতাগণ নামাযের সময়ও লোকদেরকে তন্লাশি করে ফিরেন । তখন কারো মৃত্যুর সময় এসে পড়লে যদি সে নামাযের পাবন্দ হয়ে থাকে তাহলে ফেরেশতা তার নিকটে এসে শয়তানকে তাড়িয়ে দেন এবং সে সঙ্কটময় মৃহুর্তে তাকে সিরা £। 2 24] ২-এর তালকীন করেন । এ হাদীসটি মুরসাল এবং কেউ কেউ এর সমালোচনা করেছেন। শিঙ্গা সম্পর্কিত হাদীসে আমরা আবু হুরায়রা (রা) সূত্রে রাসুলুল্লাহ (সা)-এর একটি দীর্ঘ হাদীস বর্ণনা করেছি। তাতে এও আছে যে, আল্লাহ্‌ তা'আলা ইসরাফীল (আ)-কে ধ্বংসের ফুৎকারের আদেশ করবেন । সে মতে তিনি ফুৎকার দিলে আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীরা সকলেই ধ্বংস হয়ে যাবে । কেবল তারাই নিরাপদ থাকবেন, যাদেরকে আল্লাহ নিরাপদ রাখতে ইচ্ছা করবেন । এভাবে তারা বিনাশ হয়ে গেলে মৃত্যুর ফেরেশতা আল্লাহ্‌ তা'আলার নিকট এসে বলবেন, হে আমার প্রতিপালক! আপনি যাদেরকে রক্ষা করতে ইচ্ছা করেছেন তীরা ব্যতীত আকাশসমূহ ও পৃথিবীর অধিবাসীদের সকলেই তো মারা গিয়েছে । কে কে জীবিত আছে তা জানা থাকা সত্তেও আল্লাহ্‌ তাআলা বলবেন £ কে জীবিত রইলো ? তিনি বলবেন, জীবিত আছেন আপনি, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। আর বেঁচে আছেন আপনার আরশ বহনকারিগণ এবং জিবরাঈল ও মীকাঈল । এ কথা শুনে আল্লাহ তা'আলা বলবেন £ জিবরাঈল এবং মীকাঈলেরও মৃত্যু হয়ে যাক। তখন আরশ আল্লাহর সঙ্গে কথা বলবে । সে বলবে, হে আমার প্রতিপালক! জিবরাঈল এবং মীকাঈলও মারা যাবেন? আল্লাহ বলবেন £ চুপ কর! আমার আরশের নিচে যারা আছে; তাদের প্রত্যেকের জন্য আমি মৃত্যু অবধারিত করে রেখেছি। তারপর তারা দু'জনও মারা যাবেন। তারপর মালাকুল মউত মহান আল্লাহর নিকট এসে বলবেন, হে আমার প্রতিপালক! জিবরাঈল এবং মীকাঈলও তো মারা গিয়েছেন। একথা শুনে আল্লাহ্‌ তা“আলা বলবেন-_ অথচ কে বেঁচে আছে সে সম্পর্কে তিনি সমধিক অবহিত, তাহলে আর কে বেঁচে আছে? তিনি বলবেন, বেঁচে আছেন আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর বেঁচে আছে আপনার আরশ বহনকারিগণ ও আমি । তখন আল্লাহ্‌ তা'আলা বলবেন £ আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক । ফলে তারা মারা যাবেন এবং আল্লাহর আদেশে আরশ ইসরাফীলের নিকট থেকে শিঙ্গাটা নিয়ে নেবেন। তারপর মালাকুল মউত এসে বলবেন, হে আমার প্রতিপালক! আপনার আরশ বহনকারিগণ মারা গেছেন । তা শুনে আল্লাহ্‌ তা'আলা বলবেন । যদিও কে বেচে আছে তা তিনিই সবচেয়ে ভালো জানেন__ তাহলে আর কে বেঁচে আছে? তিনি বলবেন, বেচে আছেন আপনি চিরঞ্জীব সত্তা, যার মৃত্যু নেই। আর বেঁচে আছি আমি । তখন আল্লাহ্‌ তাআলা বলবেন £ তুমিও আমার সৃষ্টিসমূহের একটি সৃষ্টি । আমি তোমাকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।