Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১৫ এরপর মুতাযিদ বিল্লাহ খিলাফতের মসনদে আসীন হন। ৭৬৩ হিজরী পর্যন্ত তার খিলাফত অব্যাহত থাকে । তারপর মুতাওয়াঞ্কিল আলান্নাহ্‌ খলীফা নিযুক্ত হন। খলীফার দুর্বলতা ও শক্তিহীনতার বর্ণনা স্বরূপ আমরা উল্লেখ করছি যে, খলীফা মুসতাকফী বিল্লাহ তার পরবর্তী খলীফারূপে তার পুত্র আহমদ আবী রাবীকে মনোনীত করে যান । কিন্তু সুলতান নাসির তাতে বাদ সাধেন। বরং আবী রাবী-এর ভ্রাতুষ্পুত্র আবু ইসহাক ইবরাহীমকে তিনি খিলাফতের আসনে অধিষ্ঠিত করেন। তিনি খলীফাকে আল ওয়াছিক উপাধি প্রদান করেন । কায়রোতে এক জুমুআর নামাযে তিনি খলীফার পক্ষে খুতবা দেন। অতঃপর মনসুর এসে টার রর পানা রাই রাজার রানা গিরি রারানা কারী সান মুসতানসির বিল্লাহ উপাধি দেন। রা ছিলেন । চরম দুরবস্থার দিনেও সুলতানগণ কায়রোর খলীফাদেরকে দেশান্তরিত করতেন কিংবা বরখাস্ত করতেন মাত্র। কিন্তু অঙ্গ কর্তন কিংবা হত্যা করা পর্যন্ত তা গড়াতো না। ঘটনা পরম্পরায় এটি স্পষ্ট হয়ে ওঠে যে, প্রথম দু'জন খলীফা তাদের নেতৃত্বে তাতারদের হাত থেকে বাগদাদ পুনরুদ্ধারের চেষ্টা করেছিলেন । কিন্তু অন্যান্য খলীফা এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি বিধায় এবং সুলতানগণ কর্তৃক মনোনয়ন ব্যতীত তাদের নিজস্ব কোন মান-মর্যাদা না থাকায় তাদের কথা উল্লেখ করার প্রয়োজন নেই। এ সময়ে খিলাফতের পদবীটি একটি প্রতীকী ও ক্ষমতাহীন পদরূপে চিহ্নিত হয়ে থাকে ৷ অবশেষে ১৫১৭ খুঃ সুলতান সালীম উছমানী কায়রো আগমন করেন এবং খিলাফতের পদ অধিকার করেন । তিনি দাবি করেন যে, শেষ খলীফা তার সমর্থনে এ পদ থেকে ইস্তফা দিয়েছেন। (২) সুলতানী শাসন ৬৭৬ হিজরী থেকে ৭৭৬ হিজরী পর্যন্ত মিসর, সিরিয়া ও মক্কা-মদীনায় ২১ জনের অধিক সুলতান রাজত্ব করেছেন। এ থেকেই সুলতান পদবীটির অস্থিরতা ও দুর্বলতার দিকটি সুস্পষ্ট হয়ে ওঠে । শেষ পর্যন্ত সুলতানগণ উচ্চপদস্থ আমীর-উমারা ও তুকী সেনাধ্যক্ষদের হাতের সর তখন নেহাৎ প্রতীকী রূপ ধারণ করে । প্রকৃত ক্ষমতা চলে যায় আমীর-উমারা ও নায়েবদের হাতে । সুলতানগণ তাদের ক্রীড়নকে পরিণত হন। তারা যাকে ইচ্ছা ক্ষমতায় বসাত আর যাকে ইচ্ছা অপসারিত করত । অনেককেই নিতান্ত অল্প বয়সে সুলতান পদে বসানো হয়েছে। মাত্র ১২ বছর বয়সে ।১১ শাবান ইব্‌ন হুসায়ন যখন সুলতান হন তখন তার বয়স ১০ বছরের বেশি ছিল না।১২ আশরাফ নিহত হওয়ার পর সিদ্ধান্ত হয় যে, নাসির মুহাম্মদকে সুলতান পদে বসানো হবে। তখন তিনি ৮ বছরের বালক মাত্র ।১৩ এমনও দেখা যেত যে, কোন কোন (১১) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খ-১৪, পৃঃ ২১৯। (১২) প্রাগুক্ত, খঃ ১৩, পৃঃ- ৩১৯। (১৩) প্রাণ্তক্ত, খঃ ১৩, পৃঃ - ৩৫৪ । ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।