0০011161715 ১২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ্ তা'আলা বলেন ৪ 445৫4184455 45444541142 এ বা অর্থাৎ__ যে কেউ আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের এবং জিবরাঈল ও মীকাঈলের শক্রু.... | (২ ৪৯৮) এ আয়াতে বিশেষ মর্যাদাসম্পন্ন হওয়ার কারণে জিবরাঈল ও মীকাঈল (আ)-কে ২5১০ -এর উপর -1০করা হয়েছে । জিবরাঈল হলেন এক মহান ফেরেশতা । পূর্বেই তার প্রসঙ্গে আলোচনা হয়েছে । আর মীকাঈল (আ) হলেন বৃষ্টি ও উত্ভিদাদির দায়িতে নিয়োজিত। তিনি আল্মাহ থেকে প্রাপ্ত বিশেষ মর্যাদার অধিকারী ও নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের অন্যতম । ইমাম আহমদ (র) আনাস ইব্ন মালিক (রা) সূত্রে রিওয়ায়েত করেন, তিনি বলেছেন যে, নবী করীম (সা) জিবরাঈল (আ)-কে বললেন ঃ “ব্যাপার কি, আমি মীকাঈল (আ)-কে কখনো হাসতে দেখলাম না যে? উত্তরে জিবরাঈল (আ) বললেন, মীকাঈল (আ) জাহান্নাম সৃষ্টির পর থেকে এ যাবত কখনো হাসেন নি। এ হলো সে সব ফেরেশতার আলোচনা, পবিত্র কুরআনে যাদের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সিহাহ সিত্তায় নবী করীম (সা)-এর দু'আয়ও এদের উল্লেখ রয়েছে। তাহলো, +০৪1১-এ৩ ১৮৪০৬ ৬৪৩ ৯০৫41 জিবরাঈল (আ)-এর দায়িত্ ছিল উম্মতের কাছে পৌছে দেয়ার জন্য নবী-রাসুলগণের নিকট হিদায়াত নিয়ে আসা । মীকাঈল (আ) বৃষ্টি ও উত্তিদাদির দায়িতে নিয়োজিত, যার মাধ্যমে এ দুনিয়াতে জীবিকা সৃষ্টি করা হয়। তার অনেক সহযোগী ফেরেশতা আছেন, আল্লাহর আদেশ অনুসারে তিনি যা বলেন তারা তা পালন করেন। আল্লাহ তা'আলার মর্জি অনুযায়ী তারা বাতাস ও মেঘমালা পরিচালিত করে থাকেন । আর পূর্বে আমরা বর্ণনা করে এসেছি যে, আকাশ থেকে যে ফৌটাটিই পতিত হয়, তার সাথে একজন ফেরেশতা থাকেন যিনি সে ফোটাটি পৃথিবীর যথাস্থানে স্থাপন করেন। পক্ষান্তরে ইসরাফীল (আ)-কে কবর থেকে উথ্থানের এবং কৃতজ্ঞদের সাফল্য লাভ ও কৃতঘ্বদের পরিণতি লাভ করার উদ্দেশ্যে পুনরুত্থান দিবসে উপস্থিত হওয়ার জন্য শিঙ্গায় ফুৎকার দেয়ার দায়িতে নিয়োজিত করে রাখা হয়েছে। এ দিন কৃতজ্ঞদের পাপ মার্জনা করা হবে এবং তাদের পুণ্য কর্মের প্রতিফল দেওয়া হবে। আর কৃতঘ্রদের আমল বিক্ষিপ্ত ধুলির ন্যায় হয়ে যাবে আর সে নিজের ধ্বংস ও মৃত্যু কামনা করবে । মোটকথা, জিবরাঈল (আ) হিদায়েত অবতারণের দায়িত্ পালন করেন, মীকাঈল (আ) জীবিকা প্রদানের দায়িত্ব পালন করেন আর ইসরাফীল (আ) পালন করেন সাহায্য দান ও প্রতিদানের দায়িতৃ। কিন্তু মালাকুল মউতের নাম কুরআন এবং সহীহ হাদীসসমূহের কোথাও স্পষ্ট উল্লেখ নেই। তবে কোন কোন রিওয়ায়েতে তাকে আযরাঈল নামে অভিহিত করা হয়েছে । আল্লাহই সর্বজ্ঞ। আল্লাহ্ তা'আলা বলেন £ / &৮/82১,৯)/ (১2 4222 928 ৯1৫/ 4 27 & 981815৮1125 ০। 412184 ডি ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।