Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া সুফিয়ান ছাওরী, শু'বা ও আবুল আহওয়াস ইবৃন ফাওয়া (র) সূত্রে বর্ণনা করেন যে, তিনি আলী ইবৃন আবূ তালিব (ো)-কে বায়তুল মা“মূর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, তা আকাশে অবস্থিত যুরাহ নামক একটি মসজিদ । কা“বার ঠিক বরাবর উপরে তার অবস্থান । পৃথিবীতে বায়তুল্লাহ্‌র মর্যাদা যতটুকু আকাশে তার মর্যাদা ঠিক ততটুকু । প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে সালাত আদায় করেন যারা দ্বিতীয়বার আর কখনো সেখানে আসেন না। ভিন্ন সুত্রেও হযরত আলী রো) থেকে এরূপ বর্ণনা রয়েছে। ইমাম তাবারানী রে) বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ “বায়তুল মাঁমূর আকাশে অবস্থিত । তাকে যুরাহ নামে অভিহিত করা হয়। বায়তুল্লাহ্‌্র ঠিক বরাবর উপরে তার অবস্থান । উপর থেকে পড়ে গেলে তা ঠিক তার উপরই এসে পড়বে । প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে প্রবেশ করেন । তারপর তারা তা আর কখনো দেখেন না। পৃথিবীতে মক্কা শরীফের মর্যাদা যতটুকু আকাশে তার মর্যাদা ঠিক ততটুকু । আওফী _ অনুরূপ বর্ণনা ইবৃন আব্বাস (রো), মুজাহিদ (র), ইকরিমা (রা), রবী ইব্ন আনাস (র) ও সুদ্দী (র) প্রমুখ থেকেও করেছেন । কাতাদা রে) বলেন, আমাদেরকে জানানো হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) একদিন তার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন ৪ তোমরা কি জান, বায়তুল মা“মূর কী ? জবাবে তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল-ই ভালো জানেন। তখন তিনি বললেন £ “(বায়তুল মা“মূর) কা'বার বরাবর আকাশে অবস্থিত একটি মসজিদ যদি তা উপর থেকে নিচে পড়তো তাহলে কাবার উপরই পড়তো । প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা তাতে সালাত আদায় করেন। আর কখনো তারা ফিরে আসেন না। . যাহ্হাক ধারণা করেন যে, বায়তুল মা“মূরকে ইবলীস গোত্রীয় একদল ফেরেশতা আবাদ করে থাকেন । এদেরকে জিন বলা হয়ে থাকে৷ তিনি বলতেন, তার খাদেমরা এ গোত্রভুক্ত ৷ আল্লাহই সর্বজ্ঞ । অন্যরা বলেন ঃ প্রতি আকাশে একটি করে ঘর আছে। সংশ্লিষ্ট আকাশের ফেরেশতাগণ তার মধ্যে ইবাদত করে তাকে আবাদ করে রাখেন। পালাক্রমে তারা সেখানে এসে থাকেন মিন সুনিল গতি সাহা রাগ সার গার গন নার রগ্নাক বারা সার বায়তুল্লাহকে আবাদ করে রাখে । সাঈদ ইব্‌ন ইয়াহয়া ইব্‌ন সাঈদ উমাবী তার আল-মাগাযী কিতাবের শুরুতে বলেছেন ঃ আবু উবায়দ মুজাহিদ এর হাদীসে বর্ণনা করেছেন যে, সাত আসমান ও সাত যমীনের মধ্যে হারম শরীফ-এর মর্যাদাকে সমুন্নত করা হয়েছে। এটি চৌদ্দটি গৃহের চতুর্টি, প্রতি আসমানে একটি এবং প্রতি যমীনে একটি করে সম্মানিত ঘর আছে যার একটি উপর থেকে পতিত হলে তা নিচেরটির উপর গিয়ে পতিত হবে। | হাজ্জাজের মুআয্যিন আবু সুলায়মান থেকে আ“মাশ ও আবু মু'আবিয়া সুত্রে সাঈদ ইব্‌ন ইয়াহ্‌য়া বর্ণনা করেন যে, আবু সুলায়মান বলেন, আমি আবদুল্লাহ ইবন আমর (রা)-কে বলতে শুনেছি ঃ ড/ড/৬/.911001109.001)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।