Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ٧٤٠
📝 نص 📖 PDF

0০011161715 ১৪ আল-বিদায়া ওয়ান নিহায়া রাজধানী থেকে প্রায় এক হাজার কুমারী মেয়েকে বন্দী করা হয়। নির্যাতনের ভয়াবহতা এত করুণ ছিল যে, রাজধানী থেকে এক একজন আব্বাসী লোককে ধরে আনা হত অতঃপর তার ছেলে-মেয়ে ও স্ত্রী-পরিজনসহ সবাইকে খিলাল কবরস্থানে নিয়ে যাওয়া হত । অতঃপর তাদের সম্মুখে বকরী জবাই করার মত তাকে জবাই করে দেয়া হত। তার কন্যা ও দাসীদের মধ্য থেকে যাদেরকে .পছন্দ হত বন্দী করে নিয়ে যেত। এ পর্যায়ে তিন বছর পর্যন্ত খিলাফতের মসনদ খলীফা-শূন্য ছিল। অবশেষে আবুল কাসিম আহমদ ইব্‌ন যাহিরের আবির্ভাব ঘটে । আবুল কাসিম ছিলেন খলীফা মুঁসতানসির বিল্লাহ্‌-এর ভাই এবং বাগদাদের শেষ খলীফা মুসতা“সিম বিল্লাহ্‌র চাচা । তিনি বাগদাদে বন্দী ছিলেন। পরে মুক্তি পেয়েছিলেন। এরপর তিনি মিসর, সিরিয়া ও আরব উপদ্ীপের কর্তৃত্বের অধিকারী যাহিরের নিকট যান।৭ সেখানকার কাজী সর্বপ্রথম তার প্রতি আনুগত্য প্রকাশ করেন। তারপর যাহির, তার উযীরবর্গ ও অন্যান্য প্রশাসক তার প্রতি আনুগত্য প্রকাশ করেন । মুসতানসিরিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তার ভাই মুসতানসির বিল্লাহ্‌-এর নাম অনুসারে তাকে মুসতানসির বিল্লাহ্‌ উপাধিতে ভূষিত করা হয়। এটি ৬৫৯ হিজরীর ঘটনা । তখন তিনি মালিকুষ যাহিরকে “সুলতান” মনোনীত করেন । তাকে কালো জুব্বার খেলাত গলায় মালা এবং তার পায়ে স্বর্ণের মল পরিয়ে দেয়া হয়। সচিব (রঈসুল কুত্তাব) খলীফার পক্ষ থেকে “সুলতান” মনোনয়নের ঘোষণাপত্র পাঠ করে শুনালেন।৮ এরপর খলীফা বাগদাদে ফিরে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন । সুলতান তাকে দশ লাখ স্বর্ণমুদ্রা উপটৌকন স্বরূপ প্রদান করেন ।৯ ৬৬০ হিজরী সনের ৩রা মুহাররাম তাতারদের হাতে খলীফা নিহত হন। মালিকুয যাহিরের সেনাবাহিনী পরাজিত হয় এবং এক বছর যাবত খলীফার পদ শন্য থাকে । অবশেষে ৬৬১ হিজরী সনের১০ রা মুহাররাম হাকিম বি-আমরিল্লাহ আবুল আব্বাস আহমদ ইবৃন আবী আলী আল কাবী ইবন আলী ইব্‌ন আবী বকর ইবৃন মুসতারশিদ বিল্লাহ্‌-এর বংশ পরিচয় প্রতিষ্ঠিত হওয়ার পর তার হাতে বাইয়াত সম্পন্ন হয়। ৪০ বছর তিনি খিলাফতের দায়িতৃ পালন করেন। ৭০১ হিজরীতে তিনি ইনতিকাল করেন। অতঃপর তার পুত্র মুসতাকফী বিল্লাহ্‌ খিলাফতের দায়িত্ভার গ্রহণ করেন। তিনি রীতিমত খিলাফতের কাজ চালিয়ে যাচ্ছিলেন। ৭৩৭ হিজরী সনে সুলতান নাসির মুহাম্মদ ইব্‌ন কালাউন তাকে বন্দী করে এবং জনসাধারণের সাথে তার মেলামেশা নিষিদ্ধ করে দেয় । নজরবন্দী অবস্থায় ৭৪০ হিজরী সনে তার মৃত্যু হয়। | (৭) যাহির হল রুকনুদ্দীন বায়বার্স আল বুন্দুকদারী | সুলতান মালিক মুযাফফর কুতুষকে হত্যার পর লোকজন তাকে আল-মালিকুয যাহির উপাধি প্রদান করে। ৬৫৮ হিঃ সনে তিনি মিসর গমন করেন এবং সিংহাসনে আরোহণ করেন। এক বছরের মধ্যে সিরিয়ার শাসন ক্ষমতা একে একে নাসির উদ্দীন ইব্ন আযীয তারপর হালাকু এবং তারপর মুযাফফর কুতুযের হাত বদল হওয়ার পর যাহির বায়বার্সের হাতে এসে স্থির হয়। অবশ্য আল মুজাহিদ নাম নিয়ে সানজার তার সাথে প্রথমে অংশীদারিত্‌ নিয়েছিল । শেষ পর্যন্ত যাহির-ই একচ্ছত্র সুলতানাতের অধিকারী হন। (৮) ইব্‌ন কাসীর, আল-বিদায়া ওয়ান্‌ নিহায়া, খঃ ১৩, পৃঃ ২৪৫। (৯) প্রাগুক্ত পৃঃ ২৪৫। (১০) প্রাশুক্ত পৃঃ ২৫০। ড/ড/৬/.9110001109.001)

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.