Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 1
/ ৭৪০
📝 লেখা 📖 পিডিএফ

0০011161715 ১০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া ছিল । মহিলাদের মধ্যে তার রূপ ছিল ঠিক নক্ষত্রকুলে যুহরার রূপের ন্যায় । এ কাহিনী সম্পর্কে বর্ণিত পাঠসমূহের মধ্যে এটিই সর্বোত্তম পাঠ । ইব্‌ন উমর (রা) সূত্রে বর্ণিত হাফিজ আবু বকর বায্যার (র)-এর হাদীসটিও একইরূপ। তাহলো, রাসূলুল্লাহ (সা) সুহায়ল সম্পর্কে বলেছেন £ 10158111758 15516151055 2718 অর্থাৎ_-“সুহায়ল কর আদায়ের ব্যাপারে অত্যন্ত জালেম ছিল। ফলে আল্লাহ তাকে উন্ধাপিণ্ডে রূপান্তরিত করে দেন।” আবু বকর বাষ্যার (র) এ রিওয়ায়াতের সনদে দু'জন দুর্বল রাবী রয়েছেন বলে উল্লেখ করা সত্তেও এ ব্যাপারে অন্য কোন সূত্রে বর্ণনাটি না পাওয়ার কারণে এ সুত্রেই বর্ণনাটি উপস্থাপিত করলাম । বলাবাহুল্য যে, এ ধরনের সনদ দ্বারা একদম কিছুই প্রমাণিত হয় না। তাছাড়া তাদের ব্যাপারে সুধারণা রাখলেও আমাদের বলতে হবে যে, এটি বনী ইসরাঈলের কাহিনী ৷ যেমনটি ইবন উমর (রা) ও কাব আল-আহবার (রা)-এর বর্ণনা থেকে পূর্বে আমরা বলে এসেছি। এসব তাদের মনগড়া অলীক কাহিনী যার কোন গ্রহণযোগ্যতা নেই। ছায়াপথ ও রংধনু আবুল কাসিম তাবারানী (র) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা) বলেন, সম্রাট হিরাক্রিয়াস মু'আবিয়া রো)-এর নিকট পত্র লিখেন এবং এ সময় তিনি বলেন যে, যদি তাদের অর্থাৎ মুসলমানদের মধ্যে নবুওতের শিক্ষার কিছুটাও অবশিষ্ট থাকে তবে অবশ্যই তারা আমাকে আমার প্রশ্নের জবাব দেবে । ইব্ন আব্বাস (রা) বলেন, পত্রে তিনি মু'আবিয়া (রা)-কে ছায়াপথ, রংধনু এবং এ ভূখণ্ড সম্পর্কে প্রশ্ন করেন যাতে স্বল্প সময় ব্যতীত কখনো সূর্য পৌছেনি। ইব্ন আব্বাস (রা) বলেন, পত্র ও দূত এসে পৌছলে মু'আবিয়া (রা) বললেন, এ তো এমন একটি বিষয় যে ব্যাপারে প্রশ্রের সম্মুখীন হবো বলে এ যাবত কখনো আমি কল্পনাও করিনি। কে পারবেন এর জবাৰ দিতে? বলা হলো, ইব্‌ন আব্বাস (রা) পারবেন । ফলে মু'আবিয়া রো) হিরাক্লিয়াসের পত্রটি গুটিয়ে ইব্ন আব্বাসের নিকট পাঠিয়ে দেন। জবাবে ইব্‌ন আব্বাস (রা) লিখেন ঃ রংধনু হলো, পৃথিবীবাসীর জন্য নিমজ্জন থেকে নিরাপত্তা । ছায়াপথ আকাশের সে দরজা, যার মধ্য দিয়ে পৃথিবী বিদীর্ণ হবে আর যে ভূখণ্ডে দিনের কিছু সময় ব্যতীত কখনো সূর্য পৌছেনি; তাহলো সাগরের সেই অংশ যা দু'ভাগ করে বনী ইসরাঈলদেরকে পার করানো হয়েছিল । ইব্‌ন আব্বাস (রা) পর্যন্ত এ হাদীসের সনদটি সহীহ । . তাবারানী বর্ণনা করেন যে, জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) বললেন ঃ “হে মুঁআয! তোমাকে আমি কিতাবীদের একটি সম্প্রদায়ের নিকট প্রেরণ করছি। যখন তুমি আকাশস্থিত ছায়াপথ সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে তখন বলে দেবে যে, “তা আরশের নীচে অবস্থিত একটি সাপের লালা ।” এ হাদীছটি অতিমাত্রায় মুনকার বরং এটা মওযু বা জাল হওয়ার সম্ভাবনাই বেশি । এর রাবী ফাযূল ইবন মুখতার হলেন আবু সাহ্‌্ল বসরী। পরে তিনি মিসরে চলে যান। তার সম্পর্কে আবু ড/ড/৬/.9110001109.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।