0০011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৫ ইমাম বুখারী (র) এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন । তবে হাফিজ আবূ বকর বায্যার (র)-এর চেয়ে আরো বিস্তারিতভাবে হাদীসটি বর্ণনা করেছেন । তাহলো ঃ আবদুল্লাহ আল-কাসবী-এর আমলে কৃফার এ মসজিদে হাসান-এর উপস্থিতিতে বলতে শুনেছি যে, আবু হুরায়রা (রা) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন ঃ *৭-০৮৪1| ১৬2 ১৮৮ ৮৮৯ ৩19৬ ১৯৪1৩ ০৮৯৪] এ অর্থাৎ__“সূর্য ও চন্দ্র কিয়ামতের দিন জাহান্নামে দু'টো ষাঁড় হবে ।” একথা শুনে হাসান (র) বললেন, ওদের কোন্ কর্মফলের দরুন? জবাবে আবু সালামা বললেন, আমি রাসূলুল্লাহ (সা)-এর হাদীস তোমার নিকট বর্ণনা করছি আর তুমি কি না বলছ ওদের কোন্ কর্মফলের দরুন? তারপর বায্যার (র) বলেন, আবু হুরায়রা (রা) থেকে এ সূত্র ব্যতীত হাদীসটি বর্ণিত হয়নি। আর আবদুল্লাহ দানাজ আবু সালামা (রা) থেকে এ হাদীসটি ব্যতীত অন্য কোন হাদীস বর্ণনা করেননি । হাফিজ আবু ইয়া'লা আল-মুসিলী য়াধীদ আর রুকাশী নামক একজন দুর্বল রাবী সূত্রে আনাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন £ * ১৮4 ৮৮৪ ৩1১৪০ 01১৬ ৮8113 ০৮৪] অর্থাৎ__“সূর্য ও চন্দ্র জাহান্নামে দু'টো ভীত-সন্ত্স্ত ধাড় হবে ।” ইব্ন আবূ হাতিম (র) বর্ণনা করেন যে, ইবৃন আব্বাস (রা) নি) 41 -এর ব্যাখ্যায় বলেন, কিয়ামতের দিন আল্লাহ তা“আলা সূর্য, চন্দ্র ও নক্ষত্রসমূহকে সমুদ্রে ফেলে নিম্্রভ করে দেবেন। তারপর আল্লাহ পশ্চিমা বায়ু প্রেরণ করবেন, তা সেগুলোকে আগুনে ইন্ধনরূপে নিক্ষেপ করবে । এসব বর্ণনা প্রমাণ করে যে, সূর্য ও চন্দ্র আল্লাহর সৃষ্টিসমূহের অন্তর্ভুক্ত । আল্লাহ বিশেষ উদ্দেশ্যে এগুলো সৃষ্টি করেছেন। তারপর আবার একদিন এগুলোর ব্যাপারে তার যা ইচ্ছা তাই করবেন । তিনি অকাট্য প্রমাণ ও নিখুঁত হিকমতের অধিকারী । ফলে তার প্রজ্ঞা, হিকমত ও কুদরতের কারণে তিনি যা করেন তাতে কারো কোন প্রশ্নের অবকাশ নেই এবং তার কর্তৃত্কে প্রতিরোধ বা প্রতিহত করার ক্ষমতা কারো নেই। ইমাম মুহাম্মদ ইব্ন ইসহাক (র) তার সীরাত গ্রন্থের শুরুতে যায়দ ইব্ন “আমর ইব্ন নুফায়ল আকাশ, পৃথিবী, সূর্য ও চন্দ্র ইত্যাদি সৃষ্টি সম্পর্কিত যে পংক্তিগুলো উল্লেখ করেছেন তা কতই না সুন্দর ৷ ইব্ন হিশাম বলেন, পংক্তিগুলো উমায়্যা ইব্ন আবুস সালত-এর | পংক্তিগুলো এই £ (১৪0১ ১৯|| (১5 ১ 0০০১২৬৪৩795 05 ৩০৯৬০ ৪১৪] ৭11 ও। [১১1৬০ 555, 99411 4৪৬৪ ০০৯] এ১|| ০1531 4111 1] ৪.১ 4111 ৮০ ৮৬৯১ ১১৪7 ১০৭] | ০৮০৪ (5131 ১0 ৮৮১০1 ১-১০১]। /2-৮০০157 ১১৯১৪ 411 ৮১ ৩৪০২ ০1এ আল-বিদায়া ওয়ান নিহায়া (১ম খণ্ড) ১৪ 2110001119.001)
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।