0০011161715 ক. রাজনৈতিক অবস্থা ভূমিকা হিজরী ৭ম শতাব্দীতে রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বিপ্রবাত্মক ঘটনা সংঘটিত হয়। ৬৫৬ হিজরী/১২৫৮ খৃঃ সনে তাতারীরা বাগদাদ আক্রমণ করে এবং প্রায় বিশ লাখ মুসলমানকে হত্যা করে ।১ তাতার রাজবংশের উর্ধতন পুরুষ হালাকু খান।২ ২ লাখ যোদ্ধা নিয়ে হালাকু খান এই অভিযান পরিচালনা করে । শহরের পর শহর ও জনপদ ধ্বংস করে সে সদলবলে বাগদাদে এসে পৌছে । তাদেরকে প্রতিরোধ করার জন্যে বাদগাদে তখন মাত্র দশ হাজারের অধিক অশ্বারোহী সৈনিক ছিল না। অন্যান্য সৈনিক নিজ নিজ এলাকা ত্যাগ করে চলে যাবার পর এরাই কেবল অবশিষ্ট রয়েছিল। তাদের অনেকেই নিজ নিজ এলাকা থেকে উৎখাত হওয়ার পর তাদের অবস্থা এতই করুণ হয়ে দীড়ায় যে, বাজারে ও মসজিদের দরজায় দরজায় ভিক্ষাপ্রার্থী হয় । তাদেরকে লোকজনের করুণা ভিক্ষা করতে দেখা যায় ।৩ উমীর ইব্ন আলকামী মুহাম্মদ ইব্ন আহমদ ইব্ন মুহাম্মাদ ইব্ন আলী ইব্ন আবী তালিবকে কেন্দ্র করে সন্দেহ আবর্তিত হয়ে থাকে । ইব্ন আলকামী ছিল খলীফা মুসতাসিম বিল্লাহ্্র উধীর ।৪ তাতারদের সাথে তার সং্রিষ্টতা ও হালাকু খার সাথে তার ঘনিষ্ঠতাই এ সন্দেহের কারণ । (১) খিলাফত তাতাররা বাগদাদের শেষ আব্বাসী খলীফা মুসতাসিমকে হত্যা করে বাগদাদে আব্বাসী খিলাফতের অবসান ঘটায় ।৫ তাদের বিরুদ্ধে অস্ত্রধারণে সক্ষম সকল নারী-পুরুষ, শিশু-যুবক ও বৃদ্ধকে তারা হত্যা করে। বাগদাদে নিহতের সংখ্যা দীড়ায় প্রায় বিশ লাখ ।৬ কতক বিধর্মী, একদল ব্যবসায়ী এবং ইব্ন আলকামীর গৃহে আশ্রয় গ্রহণকারী লোকজন ও অল্প কিছু লোক ব্যতীত বাগদাদের কেউই রক্ষা পায়নি । একাদিক্রমে ৪০ দিন এই হত্যাযজ্ঞ চলে । খলীফা মুসতাসিমের সাথে তার জ্যেষ্ঠ পুত্র আবুল আব্বাস আহমদ এবং মেজো পুত্র আবুল ফযল আবদুর রহমান নিহত হন। তিন বোনসহ তার ছোট ছেলে মুবারক বন্দী হন। (১) ইব্ন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৩, পৃঃ ২১৫ (২) প্রাগুক্ত, পৃঃ ২৬২ । (৩ প্রাপ্ুক্ত, পৃঃ ২১৩। (৪) প্রাগুক্ত, পৃঃ ২২৫ (৫) আল মুসতা“সিম বিল্লাহ্ ঃ আবু আহমদ আবদুল্লাহ্ ইব্ন আল-মুসতানসির বিল্লাহ্। জন্ম ৬০৯ হিজরীতে, খিলাফতের বায়আত ৬৪০ হিজরীতে । নিহত ৬৫৬ হিজরীতে ! তখন তার বয়স হয়েছিল ৪৭ বছর । খিলাফতের দায়িত্ব পালন করেন ১৫ বছর । (৬) ইবৃন কাসীর, আল-বিদায়া ওয়ান নিহায়া, খঃ ১৩, পৃঃ ২১৬। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।