Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

সপ্তদশ পরিচ্ছেদ উট, গরু, বকরী, ভেড়া_ এসবের গোশত ও বর্ণ স্বপ্নে দেখা উট ৪ স্বপ্নে উট দেখতে পাওয়ার ব্যাখ্যা কখনো বিদেশ ভ্রমণ, কখনো দুঃখ-বেদনা, কখনো আরব কিংবা অনারব স্থুলদেহী ব্যক্তি দ্বারা করা হয়। স্বপ্ন দেখা উট রক্তবর্ণের হলে ব্যাখ্যা হবে উপরে বর্ণিত ধরনের । অবিবাহিত কোন পুরুষ ব্যক্তির স্বপ্রে উটনী দেখতে পাওয়া নারী অর্থবোধক । কিন্তু লোকটি বিবাহিত হলে এর ব্যাখ্যা বিদেশ সফর, দেশ, রাজতৃ, বাড়ী ইত্যাদি অর্থে করা হয়। কেউ যদি স্বপ্ন দেখে সে উটের পিঠে সওয়ার এবং উট তাকে নিয়ে পথচলা শুরু করেছে, তাহলে এর ব্যাখ্যা বিদেশ সফর দ্বারা করা হয়। কেউ স্বপ্ন দেখল উটের অবয়বে তার রূপান্তর ঘটেছে। এর ব্যাখ্যা হবে- সে দুঃখ-বেদনা অথবা রোগ-ব্যাধির শিকার হবে। কিন্তু পরে সে আরোগ্য লাভ করবে। কেউ স্বপ্ন দেখল, সে উটের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, তাহলে এর ব্যাখ্যা হল- আপন শক্রর সাথে সে বিবাদে লিপ্ত আছে। সংঘর্ষরত উটটি যদি বড় আকারের লাল রং বিশিষ্ট হয়, তাহলে এটা কলহরত শক্রটি অনারব ব্যক্তি হওয়ার আলামত । কেউ যদি স্বপ্নে দেখে মালিকানা সূত্রে কিতবা তন্তাবধান সূত্রে তার নিকট বহু উটের সমাবেশ, তাহলে এটা তার গোত্রীয় শাসক অথবা নেতৃপদে বরিত হওয়ার নিদর্শন। কেউ দেখতে পেল- কোন স্থানে অথবা গ্রামে অপরিচিত উট প্রবেশ করেছে, তাহলে ব্যাখ্যা হবে, সেখানে কোন দুশমনের আগমন ঘটবে । কখনো এর ব্যাখ্যা বন্যা, মহামারী, রোগ-ব্যাধি ইত্যাদি অর্থেও করা হয়। স্বপ্নে দেখা উটটি যদি সুস্থ-সবল ও উত্তম প্রকারের হয়, তাহলে দুশমন, রোগ-ব্যাধি, মহামারী ইত্যাদির পরিণাম কল্যাণ, বরকত ও মঙ্গলের প্রতি ধাবিত হবে। পক্ষান্তরে উট মন্দ ও নিম্নজাতের হলে আলোচ্য বিষয়গুলোর পরিণতি বিপরীত খাতে প্রবাহিত হবে। উটের গোশত ঃ স্বপ্রে উটের গোশত দেখতে পাওয়া তার সাথে সথশ্ষ্ট ধন-সম্পদের অর্থবোধক। এ সম্পর্কে বলা হয়, উটের কিছু গোশত খেয়েছে মর্মে স্বগ্ন দেখার অর্থ, দর্শনকারী অসুস্থ হয়ে পড়বে । কেউ যদি দেখে সে উটের দুধ দোহন করছে, তাহলে ব্যাখ্যা হবে- কোন মহিলার কাছ থেকে সে হালাল সম্পদ লাভ করবে। কিন্তু দুধ ব্যতীত রক্ত, পুঁজ ইত্যাদি অন্য কিছু যদি দোহন করে থাকে, ডড/ড/.21177001119,.0017)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।