Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্ের ব্যাখ্যা ৯৩ কেউ যদি দেখে সে মূল্য নগদ গ্রহণ করেছে, টাকাগুলো ফেরত দেয়নি অথবা হাতে নাড়াচাড়াও করেনি, তাহলে এর ব্যাখ্যা- সে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে এবং কল্যাণের অধিকারী হবে। কেননা, মূল্য দর্শন আসলে নেআমতের কৃতজ্ঞতা অর্থবোধক। কেউ যদি স্বপ্নে দেখে তার গাধাটির দৃষ্টিশক্তি দুর্বল অথবা এক চোখ অন্ধ, তাহলে ব্যাখ্যা হবে- তার আয়-উপার্জনের বিষয়টি সন্দেহে পতিত হবে। যদি দেখে তার গাধা দুর্বল, চলতে অক্ষম, তাহলে এর অর্থ- কোন ব্যাপারে সে জটিলতার শিকার, যা থেকে উদ্ধারের উপায় তার জানা নেই। কেউ স্বপ্নে দেখল তার গাধাটি খচ্চরে রূপান্তরিত হয়ে গেছে। এর ব্যাখ্যা হবে, তার সম্পদ ও জীবিকার উপায়-উপকরণ অনাত্বীয় কোন দূরের ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যাবে। অপরদিকে সে তখন বিদেশে প্রবাস জীবন কাটাবে। কিন্তু যদি ঘোড়ায় রূপান্তরিত হয়েছে মর্মে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে, বাদশাহ কিংবা কোন শরীফ- সন্তাত্ত লোকের পক্ষ থেকে সে জীবিকাপ্রাপ্ত হবে। যদি দেখে তার গাধাটি দুর্বল হয়ে পড়েছে, বোঝা বহনে অক্ষম, ধীরপদে দুর্বল কদমে পা ফেলে, এমনকি তার উপর আরোহণ করাও দু্কর, তাহলে ব্যাখ্যা হবে- তার ভাগ্যে বিপর্যয়ের পদধ্বনি শুরু হয়েছে এবং পার্থিব জীবনে তার অদুষ্টের প্রবাহ পতন খাতে রওয়ানা হয়েছে। কেউ যদি স্বপ্নে দেখে সে গাধার গোশত খেয়েছে, অথবা গোশত তার মালিকানায় এসেছে কিংবা গোশত খাওয়ার উদ্দেশ্যে গাধা যবাহ করেছে, তাহলে ব্যাখ্যা হবে- সে অবৈধ, অপবিত্র ধন-সম্পদ হাসিল করবে। গাধীর দুধ পান করেছে মর্মে কেউ স্বপ্ন দেখল, এর ব্যাখ্যা হবে- সে কঠিন রোগে আক্রান্ত হবে। ফলে জীবনের আশংকা দেখা দিবে এক বাচার সম্ভাবনা ক্ষীণতর হয়ে পড়বে। ড$৮7৮%.211) 09011790010).

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।