৯২ স্বপ্রের ব্যাখ্যা মওজুদ রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার স্ত্রী হবে সন্তানহীনা- বন্ধ্যা। খচ্চরের গায়ের রং -এর ব্যাখ্যা ঘোড়ার তা"বীরের অনুরূপ, যা ইতোপূর্বে বর্ণিত হয়েছে। স্বপ্নে মাদী খচ্চর দেখতে পাওয়ার ব্যাখ্যা কোন সময় দর্শনকারী পুরুষের সম্মান, পদমর্যাদা ইত্যাদি অর্ধে করা হয়। খচ্চরের গোশত, চামড়া দেখতে পাওয়া দর্শকের অর্থ-বিত্তের অর্থবোধক, যা তার অবস্থা অনুপাতে হয়ে থাকে। স্ত্রী খচ্চরের দুধ পান করেছে মর্মে স্বপ্ন দেখা দর্শকের জন্য অশুভ লক্ষণ। যে পরিমাণ পান করেছে মর্মে দেখতে পাবে, সে হারে তার কল্যাণ-অকল্যাণ উভয় প্রাপ্তির সম্ভাবনা বিদ্যমান । তবে এ অর্থ সে ব্যক্তির উপর প্রযোজ্য খচ্চরী যার সাথে সরশ্লষ্ট। গাধা £ এর ব্যাখ্যা মানুষের অদৃষ্ট, সৌভাগ্য, স্তুষ্টি-আনন্দ ইত্যাদি অর্থবোধক হয়ে থাকে। পরিণামের হিসাবে তা টাটু ঘোড়া অপেক্ষা উত্তম। স্বপ্নে কেউ যদি গাধার অবস্থায় ভাল-মন্দ, বেশ-কম তথা ব্যতিক্রম দেখতে পায়, তাহলে এর প্রতিক্রিয়া তার ভাগ্যে প্রতিফলিত হবে। ব্যাখ্যা হিসাবে গাধীও গাধার সমতুল্য। তবে কল্যাণ ও সৌভাগ্যের ক্ষেত্রে গাধা অপেক্ষা গাধী দেখা উত্তম। কেউ যদি গাধার পিঠে নিজেকে সওয়ার দেখতে পায়, আবার গাধাটি তার বাধ্যগতও, তাহলে ব্যাখ্যা হবে- তার ভাগ্য কল্যাণ কামনায় উন্মুখ হয়ে আছে এবং ধন-দৌলত অর্জনে তৎপর হয়ে উঠেছে। স্বপ্নে দেখা গাধাটি কৃষ্ঞবর্ণ হলে দর্শনকারী সম্পদ ও নেতৃত্ব লাভে সক্ষম হবে। গাধার যাবতীয় বর্ণ ঘোড়ার অনুরূপ, যার বিস্তারিত আলোচনা উপরে বর্ণিত হয়েছে। এ ক্ষেত্রে এর পিঠে আরোহণ করা, বেঁধে রাখা, ধরা, স্পর্শ করা, মালিক হওয়া, ঘেরাও করা ইত্যাদি বিষয়ে কোন পার্থক্য নেই, সব একই পর্যায়ের। বলা বাহুল্য, ত্রুটিযুক্ত গাধা তুলনামূলক উত্তম-ফলপ্রসূ এবং তাতে কল্যাণের মাত্রা অধিক। কেউ যদি স্বপ্নে দেখে সে গাধায় আরোহণ করেছে এবং তাকে নিয়ে গাধাটি এগিয়ে চলেছে, কিন্তু তার উপর থেকে সে পড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে, তার বর্তমান হাল-অবস্থা পতনমুখী হবে। এমনকি তার মৃত্যুও ঘটতে পারে। কেউ যদি দেখে সচরাচর সে যেভাবে নীচে নেমে আসে সে একই ভঙ্গিতে গাধার পিঠ থেকে নীচে অবতরণ করছে, তাহলে এতে তার কোন ক্ষতি হবে না। আর নামার সময় মনে মনে সে যদি ধারণা করে থাকে যে, এ গাধার প্রতি পুনরায় ফিরে আসার কোন ইচ্ছাই তার নেই, তাহলে পুনরায় সে অবতরণের পূর্বাবস্থায় ফিরে যাবে না। যদি কেউ গাধা খরিদ করছে মর্মে স্বপ্ন দেখে, আর স্বর্ণমুদ্রা কিংবা প্রচলিত মুদ্বায় সে তার মূল্য শোধ করে দিয়েছে, উপরস্তু মুদ্াগ্ুলো হাতে নাড়াচাড়া করেছে, তাহলে এটা অতি উত্তম স্বপ্র। এটি সে উত্তম বাক্যেরও নিদর্শন, যা সে উচ্চারণ করবে। ভাচমঘ/.8110001119.001
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।