Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ৯১ খেয়েছে মর্মে কেউ স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে_ সে ব্যক্তি সম্পদ-সুখ্যাতি, পরিচ্ছন্ন উপার্জন ও বুযুর্গ লাভে ধন্য হবে। স্বগ্নে কেউ যদি এমন ঘোড়া দেখতে পায় যেটিকে সে জানে না, চিনে না, তার উপর আরোহণ করেনি, এমনকি সে তার মালিকও নয়, তাহলে ব্যাখ্যা হবে- এটা তার উচ্চ মর্ষাদাশালী হওয়া ও আভিজাত্যের লক্ষণ। কেউ যদি স্বপ্ন দেখে ঘোড়া তার স্থানে কিংবা বাড়ীতে এসেছে, তাহলে ব্যাখ্যা হবে- সে স্থানে কোন সন্ত্ান্ত, উচ্চমর্যাদাশালী, ক্ষমতাবান ও শরীফ ব্যক্তির আগমন ঘটবে এবং তথায় প্রবেশ করবে। কিন্তু যদি দেখতে পায় তার স্থান কিংবা বাড়ী থেকে ঘোড়া বের হয়েছে, তাহলে এর অর্থ তারই সমপর্যায়ের কোন লোক সেখান থেকে স্থানান্তর হবে অথবা মৃত্যুবরণ করবে। টাট্রু ঘোড়া 8 এ জাতীয় ঘোড়ার ব্যাখ্যা মানুষের ভাগ্য দ্বারা করা হয়। কেউ যদি দেখতে পায় টাটু ঘোড়া তার অধীন অনুগত হয়ে আছে, তাহলে ব্যাখ্যা হবে- ভাগ্য তার অনুকূলে সুপ্রসন্ন হবে। কিন্তু যদি বিপরীত তথা ঘোড়াটিকে অবাধ্য দেখতে পায়, তাহলে এর অর্থ- ভাগ্য তার মন্দ ও বিপরীত খাতে প্রবাহিত হবে। কারো সাধারণ অভ্যাস আরবী তথা উন্নত জাতের ঘোড়ায় চড়ে বেড়ানো; কিন্তু সে স্বগ্নে দেখল টাটু ঘোড়ায় সওয়ার হয়ে আছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে- তার মান_ মর্যাদা নিম্নগামী হবে এবং তার আনন্দ-উল্লাস দুঃখ-বেদনায় পরিবর্তিত হবে। পক্ষান্তরে তার অভ্যাস যদি পূর্ব থেকেই টাটু ঘোড়ায় সওয়ার হওয়ার মত থেকে থাকে, তাহলে ব্যাখ্যা হবে- তার ভাগ্য খুলে যাবে এবং খ্যাতি ছড়িয়ে পড়বে। আর মাদী টাটু ঘোড়ার ব্যাখ্যা ঘোড়ীর অনুরূপ হবে, যা ইতোপূর্বে বর্ণিত হয়েছে। এর রং -এর ব্যাখ্যাও একই ধরনের হবে। তবে সেটা হবে অনারব নারী, আরবী নয়। খচ্চর £ এর ব্যাখ্যা কুল-গৌরবহীন নিম্নবংশজাত পূরুষ, যথা- ক্রীতদাস, পিতৃপরিচয়হীন ইত্যাদি, কিন্তু সে লোকটি অতি সুঠাম, শক্তিশালী ধরনের। কেউ স্বপ্নে দেখল খচ্চরে সওয়ার আছে, অপরপক্ষে তার শক্রর অবস্থাও তদ্ধপ, তাহলে সে দুশমনকে পরাভূত করবে এবং বিজয়ী হবে। কিন্তু এর জন্য শর্ত হল, এহেন স্বগ্ন কোন পুরুষকে দেখতে হবে। আর এ স্বপ্ন যদি কোন মহিলা দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে_ মহিলাটি সে জাতীয় পুরুষকে বিয়ে করবে। খচ্চরের ব্যাখ্যা কোন সময় সফর, বিদেশ ভ্রমণ ইত্যাদি দ্বারা করা হয়। আর মাদী খচ্চরের ব্যাখ্যা বন্ধ্যা নারী দ্বারাও করা হয়। তাই যদি কেউ দেখতে পায় সে মাদী খচ্চরে সওয়ার হয়ে আছে অথবা সেটির মালিক হয়েছে আর তার গদি, লাগাম, সাজ-সরঞ্জাম সবই ড৮ড৮ড/.211091119,.0017)

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।