Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৯০ স্বপ্নের ব্যাখ্যা অপরাধ বা গুনাহ যার পরিণাম ভয়াবহ । কেউ যদি স্বপ্ন দেখে ঘোড়া তাকে বহন করে আকাশে উড়ে শূন্যলোকে ভ্রমণ করছে অথবা ঘোড়ার দুটি পাখা রয়েছে মর্মে দেখতে পেল, তাহলে এ উভয় অবস্থার ব্যাখ্যা হবে দ্বীন-দুনিয়া উভয় জাহানে সে বৃযুর্গী ও উচ্চ মর্ধাদায় আসীন হবে। কখনো এর ব্যাখ্যা হয়- দর্শনকারী বিদেশ ভ্রমণে বের হবে। কিন্তু কেউ যদি দেখে- শহর কিংবা বাড়ী-ঘরে ঘোড়া দৌড়াদৌড়ি করছে, তাহলে ব্যাখ্যা হবে- বন্যা, অতিবৃষ্টি ও বিপদের আগমন ঘটবে। আর যদি ঘোড়ার পিঠে গদি লাগানো রয়েছে মর্মে দেখতে পায়, তাহলে তা যুগপৎ দুঃখ কিংবা আনন্দের আলামত। ঘোড়ার রং স্বপ্রে দেখা ঘোড়াটির রং যদি সাদা-কালো মিশ্রিত দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- দর্শনকারী যে কাজে জড়িত আছে, সে তাতে স্থির-অটল থাকবে । আর রং যদি কালো দেখে, তাহলে সে অর্থ-সম্পদ লাভ করবে এবং জড়িত বিষয়ে আনন্দ লাভে সক্ষম হবে। যদি ঘোড়াটি লাল-কাল মিশ্রিত রং-এর দেখে থাকে, তাহলে এর ব্যাখ্যা হবে- দর্শনকারী দ্বীনী বিষয়ে দৃঢ়পদ থাকবে। কিন্তু ঘোড়ার রং যদি বাদামী দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- দর্শনকারী প্রতিকূল পরিবেশে পতিত হবে। রং শ্বেত-শুত্র হলে সাদা-কালো মিশ্রিতের ন্যায় অভিন্ন ব্যাখ্যা তথা আপন কাজে স্থির-অবিচল থাকবে। স্বপ্নে লাল বর্ণের ঘোড়া দেখতে পাওয়া অন্যান্য রং অপেক্ষা উত্তম। বলা বাহুল্য, বর্ণ-বিবেচনায় সর্বাপেক্ষা উত্তম ও কল্যাণবাহী ঘোড়া হল যে ঘোড়ার হাত-পা শ্বেত-শুভ্রমন্তিত। কেউ যদি স্বপ্নে দেখে অশ্বপিঠে নিজের পশ্চাতে অপরকে সে বসিয়ে নিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তির সাহায্যে প্রথম ব্যক্তি আপন লক্ষ্যস্থলে পৌছে যাবে এবং সফল হবে। আর ঘোড়ীর ব্যাখ্যা নারী দ্বারা করা হয়। কেউ যদি স্বপ্ন দেখে সে ঘোড়ীর মালিক হয়েছে অথবা ঘোড়ীর উপর সওয়ার হয়েছে এর সাথে এটির মালিকও হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- স্ত্রী হিসাবে সে অভিজাত ও বরকতময় নারী লাভ করবে। স্বপ্নে দেখা ঘোড়ী যদি কাল বর্ণের হয়, তাহলে সে ধনবতী নারী বিয়ে করবে। ঘোড়ীটি সাদা-কালো মিশ্রিত বর্ণের কিন্তু সাদার প্রাধান্য বিশিষ্ট হলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি সুন্দরী নারী বিয়ে করবে। কিন্তু সবুজ বর্ণের হলে নারীটি গান-বাদ্যে অভ্যস্ত হওয়ার নিদর্শন প্রসঙ্গত উল্লেখ্য, ঘোড়ীর বাচ্চাকে “মুহর” তথা ঘোটকী শাবক বলা হয়। মরে যাওয়া, চুরি হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, ঘোড়ার মধ্যে উক্ত যে কোন প্রকার দুর্ঘটনা দেখা দিলে এর প্রতিক্রিয়া দর্শনকারীর স্ত্রীর মধ্যে প্রতিফলিত হবে। ঘোড়ীর গোশত ড৮ড/%7.9117001179.001)

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।