ষষ্ঠদশ পরিচ্ছেদ স্বপ্নে ঘোড়া, গাধা, খচ্চর এবং এদের রং দেখা ঘোড়া ৪ স্বপ্নে ঘোড়া দেখতে পাওয়া দর্শনকারীর মান-মর্ধাদা, প্রভাব -প্রতিপত্তি ও কর্তৃত্ব লাভের নিদর্শন। ঘোড়ার মধ্যে স্বাভাবিক অবস্থার চাইতে অতিরিক্ত কিছু দেখতে পাওয়া আলোচ্য বিষয়সমূহে আধিক্য লাভের পরিচায়ক। কেউ যদি দেখতে পায় সে ঘোড়ায় সওয়ার হয়েছে আর ঘোড়াটি ধীরপদে এগিয়ে চলছে, তদুপরি সেটি সুস্থ-সবল ও পূর্ণমাত্রায় উপযোগীও বটে, তাহলে এটা তার সুনাম-খ্যাতি ও শাসন ক্ষমতা লাভের আলামত। একই ভাবে কেউ যদি দেখতে পায় তার মালিকানায় ঘোড়া রয়েছে অথবা সে ঘোড়া আনিয়েছে এবং তাকে বেঁধে রেখেছে, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি ইতোপূর্বে আলোচিত গুণাবলী অর্জন করতে সক্ষম হবে। এ প্রসঙ্গে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, তোমরা ঘোড়া পালন কর। কেননা, এর পিঠ তোমাদের জন্য মর্যাদা এবং পেট তোমাদের জন্য ধন-ভাগ্ার স্বরূপ । কেউ যদি ঘোড়ার দেহে, গদি অথবা লাগামে, তার রেকাব কিংবা অন্য কোথাও কোন ক্রটি দেখতে পায়, তাহলে সে ক্রটি তার শান-শওকত, ইযযত-সম্মানে পরিলক্ষিত হবে, একই পরিমাণে যা সে স্বপ্নে লক্ষ্য করেছে। ঘোড়ার লেজ আকারে বড় ও লম্বা দেখতে পাওয়া তার অনুসারীর সংখ্যা অধিক হওয়ার লক্ষণ। যদি দেখে ঘোড়ার গায়ের পশম উপড়ে ফেলা হয়েছে অথবা লেজ কেটে দেয়া হয়েছে, তাহলে বুঝতে হবে তার অনুসারীর সংখ্যা সে অনুপাতে কম হবে। বস্তৃত ঘোড়ার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ দর্শনকারীর শান-শওকত, প্রভাব-প্রতিপত্তির অংশবিশেষ, যা দৃষ্ট অঙ্গের মর্যাদা অনুপাতে নির্ণীতি হবে। যদি দেখে ঘোড়া তার সাথে সংঘর্ষ বাধিয়েছে অথবা অবাধ্য আচরণে লিপ্ত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- ঘোড়াটি যে স্থানে হ্ষাধ্বনি দেয়, সে স্থানের গুরুত্ব ও ঘোড়ার শক্তিমন্তা অনুপাতে দর্শনকারী সাধারণ কিংবা কোন মারাত্মক গুনাহে লিপ্ত আছে। যেমন দেয়াল, ছাদ, ইবাদতখানা ইত্যাদি শক্ত ভিতে দাড়িয়ে অশ্বধ্বনির উচ্চারণ। কেননা, সমাজে দর্শনকারীর মান-মর্যাদা ঘোড়ার হষোধ্বনির পরিমাণ অনুপাতে নির্ণতি হয়ে থাকে। এর অপর ব্যাখ্যা অনুযায়ী অশ্বধ্বনির অর্থ- মারাত্মক ড৮ড/৮৮.2117001119,.0017)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।