৮৬ স্বপ্নের ব্যাখ্যা ক্ষমতায় সে রাজি হবে না। ফলে উক্ত রাজ্যবলয় থেকে তাকে ক্ষমতাচ্যুত করা হবে। কেউ যদি দেখে তার তরবারির খাপ কেটে গেছে, তাহলে এটা তার ক্ষমতা হারানোর আলামত। কেউ দেখল তার তরবারিতে মরিচা ধরে গেছে, তাহলে এর ব্যাখ্যা তিন প্রকারে দেয়া হয়। (ক) তরবারি দর্শনের ব্যাখ্যা যারা কালাম তথা বাক্য সমষ্টি দ্বারা করে থাকেন, তাদের মতে তরবারিতে মরিচা ধরেছে মর্মে স্বপ্ন দেখার অর্থ দর্শনকারীর কথার কোন মূল্য থাকবে না এবং সমকালীন সমাজ কর্তৃক অগ্রাহ্য বিবেচিত হবে। (খ) কেউ ব্যাখ্যা করেন 'পুত্র” দ্বারা। তাদের কথা অনুযায়ী এর অর্থ হবে- তার ছেলে অথর্ব-অকেজো সাব্যস্ত হবে, যার দ্বারা কোন উপকার সাধিত হবে না। (গ) কেউ বলেছেন- এর ব্যাখ্যা “রাজত্ব" বা শাসন ক্ষমতা । তাদের উক্তি মতে- তার শাসনাধীন রাজত্ব ফলপ্রসূ ও উপকারী হওয়ার আশা ক্ষীণ বলে ধরে নিতে হবে। যদি দেখে তার তরবারির ধার ভোতা হয়ে গেছে তথা তীক্ষতা হাস পেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার দ্বারা কোন কল্যাণ ও উপকার সাধিত হওয়ার আশা করা যায় না। বর্শা £ বর্শার সাথে অন্য কোন হাতিয়ারও যদি থাকে, তবে ব্যাখ্যা হবে- সে প্রভাব-প্রতিপত্তির মালিক হবে, যার ধারাবাহিকতা হুকুমের অন্তরালে তার পরও জারী থাকবে। কিন্তু বর্শার সাথে ভিন্ন অস্ত্র যদি যুক্ত না থাকে, তবে বর্শার শাণিত সুঁচালো অগ্রভাগ থাকা সাপেক্ষে দর্শনকারীর ভাই কিৎবা ছেলে জন্ম নেবে। আর শাণিত অগ্রভাগ না থাকাবস্থায় বর্শাটি পরিচিত হলে তার মেয়ের জন্ম হবে। বর্শার মধ্যে ভাল-মন্দ, শুভ-অশুভ যা কিছু দৃষ্ট হবে, বাস্তবে সে সমস্ত তার মালিকের অবস্থায় প্রকাশ পাবে। ঘটনা ই আবু উমারা তাইয়ান বর্ণনা করেন, তিনি একবার মুহাম্মদ ইবনে সীরীন '(রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন, হুযুর! আমি স্বপ্রে দেখেছি আমার হাতে একটি বর্শা কিংবা বল্পম যেন ধারণ করে আছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি তার তীক্ষ আগা দেখেছ কি? তাইয়ান বললেন, না। তিনি বললেন, তুমি সেটি দেখতে পেলে তোমার এক পুত্র জন্ম হওয়ার ছিল। কিন্তু এখন অচিরেই তোমার কন্যা সন্তান জন্ম হবে। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি পুনরায় বললেন, পরপর তোমার বারটি মেয়ে হবে। এ প্রসঙ্গে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলেন, ঘটনাক্রমে স্বপ্নের এ কথা আমি আবুল ওয়ালীদ (রহঃ)-এর নিকট ব্যক্ত করলাম। ঘটনা শুনে আবুল ওয়ালীদ হাসতে থাকেন। অতঃপর বললেন, উক্ত বার জনেরই একজনের সন্তান আমি। ড৮ড/ড/,.21170001179,.0017)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।