Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

পঞ্চদশ পরিচ্ছেদ অস্ত্রশস্ত্র ও এ জাতীয় জিনিস স্বপ্নে দেখা হাতিয়ার $ যে কোন প্রকার হাতিয়ার স্বপ্নে দেখা মান-মর্যাদা, বুযুর্গী ও প্রভাব-প্রতিপত্তির নিদর্শন- দর্শনকারী যা আপন খ্যাতি, সুনাম ও যোগ্যতা অনুযায়ী লাভ করবে। হাতিয়ারের মধ্যে কোন পরিবর্তন বা উন্নতকরণ দেখতে পাওয়ার ব্যাখ্যা- তার প্রভাব-প্রতিপত্তি, যা অচিরেই সে অর্জন করবে। কেউ যদি স্বপ্ন দেখে- নিজের কাছ থেকে তার অস্ত্র ছিনিয়ে নেয়া হয়েছে, তার প্রতি বলপ্রয়োগ করা হয়েছে, চুরি হয়ে গেছে, ভেঙ্গে গেছে, হারিয়ে ফেলেছে, ব্যবহারের জন্য অন্য কাউকে সে দিয়েছে, অথবা সে হাত থেকে ফেলে দিয়েছে ইত্যাদি সব কিছু তার প্রভাব-প্রতিপত্তি বিনষ্ট হওয়া এবং প্রভূত্ব খব হওয়ার ইঙ্গিতবাহী। কেউ স্বপ্নে দেখল- তার সাথে তলোয়ার, ধনুক, বর্শা অথবা কাষ্ঠ নির্মিত হাতিয়ার রয়েছে এবং এ সমস্ত অস্ত্র দ্বারা সে প্রতিপক্ষের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। তাহলে এটা তার মান_মর্ধাদা ও কর্তৃত্বের নিদর্শন, যা অদূর ভবিষ্যতে সে অর্জন করবে। পক্ষান্তরে আলোচ্য অস্ত্রের সাহায্যে কেউ তার বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয়েছে মর্মে দেখতে পাওয়া দেশ ও জাতি যুদ্ধে জড়িয়ে যাওয়ার ইঙ্গিতবাহী। কেউ স্বপ্নে দেখল- এক ব্যক্তিকে সে তলোয়ার দ্বারা আঘাত করেছে। এর ব্যাখ্যা- লোকটি সম্পর্কে সে বাহুল্য কথা রটনা করবে। কেউ স্বপ্নে দেখল, এক ব্যক্তির প্রতি সে তীর নিক্ষেপ করছে। এর ব্যাখ্যা হবে- কিতাবপত্রে লিখিত ও আলোচিত বিষয়াদি, যার প্রভাব অবশ্যই প্রতিফলিত হবে। কেউ স্বপ্নে দেখল- এক ব্যক্তি তাকে বর্শাঘাতে আহত করেছে। এর ব্যাখ্যা হবে_ আঘাতপ্রাপ্ত লোকটি সাহায্যপ্রাপ্ত হবে এবং কল্যাণের অধিকারী হবে। গর্ধ বা লৌহগদী 8 লোহার গদা কিবা কাঠের মোড়ানো গদার সাহায্যে কাউকে আঘাত করেছে মর্মে স্বগ্ন দেখতে পেলে ব্যাখ্যা হবে- আঘাতপ্রাপ্ত ব্যক্তি কষ্টাদায়ক বিপদের সম্মুখীন হওয়ার আলামত। একই ভাবে কেউ দেখতে পেল তাকে যখম করা হয়েছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে- যখমের পরিমাণ অনুপাতে আঘাতকারীর পক্ষ থেকে তার মর্যাদাহানি ঘটবে এবং ক্ষতির কারণ হয়ে দাড়াবে। কেউ স্বপ্ন দেখল- সে মাথা কেটেছে, গোশত, হাত, পা অথবা অন্য কোন অঙ্গ ড৮/ড/.2117001179,.0017)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।