Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ৮৩ আছে। কেউ বলেছেন- এর অর্থ তার অবস্থা সংশোধনের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে এবং দাবী করা হচ্ছে তোমার বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাও। কেউ যদি স্বগ্ন দেখে সুই দ্বারা সে নিজের অথবা পরের কাপড় সেলাই কর্মে নিয়োজিত আছে, আবার সুইয়ের মধ্যে সুতাও লাগানো রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার সমস্যা দূর হয়ে সামগ্িক পরিস্থিতি অনুকূল খাতে প্রবাহিত হবে। কিন্তু সুই দ্বারা সে যদি আপন স্ত্রীর কাপড় সেলাই করেছে বলে দেখতে পায়, তাহলে এতে কোন কল্যাণ নেই। আর যদি দেখে সুই ভেঙ্গে গেছে, তাহলে সে অভাব-অনটনে পতিত হবে এবং তার অবস্থা বিপর্যয়ের সম্ম্থীন হবে। চিরুনি ঃ স্বপ্নে চিরুনি দেখতে পাওয়া আনন্দ ও খুশীর আগমনী অর্থবোধক। কেউ যদি চিরুনি দ্বারা মাথার চুল ও দাড়ি আঁচড়ায় মর্মে স্বগ্ন দেখে, তাহলে অর্থ হবে- তার চিন্তা-ভাবনা অতি শীঘ্র দূরীভূত হয়ে মানসিক প্রশান্তি দেখা দিবে। এর ব্যাখ্যায় আরো বলা হয়- স্বগ্রে চিরুনি দেখতে পাওয়া অধিক মঙ্গল তথা ইলমে দ্বীন হাসিলের অর্থবোধক ও প্রমাণ। উপরন্তু এ কথারও দলীল যে, তার কথা, কাজ, জ্ঞান, পারদর্শিতা ও আদেশ-উপদেশ দ্বারা লোকেরা উপকৃত হবে। যেরূপ উপকার তারা বিচারক-মুফতী ও ওয়ায়েষ-চিকিৎসক দ্বারা লাভ করে থাকে। কাঁচি ৪ এর ব্যাখ্যা হল- এক ব্যক্তি অপরজনের সাথে মিলিত হবে বা সাক্ষাত করবে। কেউ যদি স্বপ্ন দেখে- কাচি তার হাতে আকাশ থেকে নেমে এসেছে, তাহলে এটা তার আয়ু শেষ হওয়ার ইঙ্গিত। সে যদি তা দ্বারা চুল কিংবা উল কর্তন করে থাকে, তাহলে সে প্রচুর অর্থ-সম্পদের মালিক হবে। কাচ ঃ স্বপ্নে কাচ দেখতে পাওয়া চেয়ার-টেবিল, চিনামাটির থালা-বাসন ইত্যাদি ঘরোয়া আসবাবপত্র লাভের অর্থবোধক । কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা দ্বারা গোলাম-বাদী বুঝানো হয়। ঘটনা £ এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর খেদমতে উপস্থিত হয়ে আরয করল- হুযুর! আমি স্বপ্ন দেখেছি আমার হাতে পানিভর্তি কাচের পেয়ালা । অতঃপর সেটি সহসা আমার হাত থেকে পড়ে গেল কিংবা ভেঙ্গে গেল। অথচ আল্লাহ্র কুদরতে পেয়ালাটি আমার হাতেই ঝুলন্ত রয়ে গেছে দেখতে পাই। বৃত্তান্ত শুনে ইমাম সাহেব জানতে চাইলেন- তার স্ত্রী গর্ভবতী কি-না? লোকটি বলল, জী-হা। ইমাম সাহেব এর ব্যাখ্যা দিয়ে বললেন, প্রসবকালে তোমার স্ত্রী মারা যাবে ; কিন্তু আল্লাহ্‌র ইচ্ছায় সদ্যপ্রসূত তোমার পুত্রটি বেঁচে থাকবে। অতঃপর বাস্তবে দেখা গেল ইমাম সাহেবের ব্যাখ্যা যথার্থ ও সঠিক প্রমাণিত হয়েছে। ড$৮/৮%.211) 09011790010).

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।