Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্দশ পরিচ্ছেদ পাত্রঃ বাটি, হাঁড়ি-পাতিল, সামানপত্র ইত্যাদি স্বপ্নে দেখা হাঁড়ি-পাতিল ঃ স্বপ্নে বরতন, বাটি ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা- চাকর-নওকর, গোলাম-খাদেম ও পুত্র দ্বারা করা হয়। কিন্তু চুলা, হাড়ি-পাতিল, দস্তরখান, প্রদীপ, চেরাগদান ইত্যাদি আলোচ্য বস্তু সামখ্রীর ব্যতিক্রম । কেননা, এসব দেখার ব্যাখ্যা হল- পরিবারের অভিভাবক পুরুষ কিংবা নারী দুঃখ-দুর্দাশা ও দুশ্চিন্তার শিকার হবে। লিঙ্গ পর্যায়ে যে নাম দ্বারা পুংলিঙ্গ বুঝানো হয় অথবা দস্তরখান ব্যতীত প্রদীপ, চুলা ইত্যাদি জাতীয় জিনিস যার উপকার-সুবিধা বাড়ীর সকলে সমভাবে ভোগ করতে পারে, স্বপ্নে এ সমস্ত জিনিস দেখতে পাওয়ার অর্থ- বাড়ীর মালিক ও পরিবার প্রধান বুঝে নেয়াই বিধেয়। পক্ষান্তরে হাড়ি-পাতিল, টুকরী, দস্তরখান ইত্যাদি জাতীয় যেসকল নাম স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে, সেসব দেখার অর্থ- স্ত্রী তথা গৃহকত্রী। তশতরী, লোটা-বদনা ইত্যাদি তামা-সীসা নির্মিত পাত্র স্বপ্রে দেখার ব্যাখ্যা গোলাম-খাদেম, চাকর-নওকর। আয়না ঃ আয়নার ব্যাখ্যা স্ত্রীলোক দ্বারা করা হয়। সুতরাং আয়না দেখছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে, তাহলে তার স্ত্রী গর্ভবতী হলে সে পুত্র সন্তান প্রসব করবে আর পুত্র পিতার আকৃতি বিশিষ্ট হবে। কিন্ত স্ত্রী যদি গর্ভবতী না হয় আর তার ছেলেও না থাকে, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি কর্ম ও পদগ্ুত হয়ে নিজের আসনে অন্যকে বিরাজমান দেখতে পাবে। এ একই স্বপ্ন কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যদি অন্তঃসত্তা হয়ে থাকে, তাহলে আপন আকৃতি বিশিষ্ট কন্যা সন্তান প্রসব করবে। আর গর্ভবতী না হলে তার স্বামী বিয়ে করে সতীন ঘরে তুলবে। তাই আপন ঘরে সে সতীনের উপস্থিতি লক্ষ্য করবে। এ স্বগ্ন যদি কোন নাবালেগ ছেলে দেখতে পায়, তবে অর্থ হবে- তারই সদৃশ তার ভাই জন্ম হবে। কিন্তু এর দর্শনকারী যদি নাবালেগ মেয়ে হয়, তাহলে ব্যাখ্যা হল- মার ঘরে তার বোনের জন্ম হবে। সুই ৪ স্বপ্নে সুই দেখার অর্থ পুরুষের জন্য স্ত্রী। আর সুইয়ের ছিদ্র ও তাতে জুতা তরার অর্থ- স্ত্রী তার আনুগত্যে তৎপর থাকবে। কিন্তু শর্ত হল তা দ্বারা কোন কিছু সেলাই না করা চাই। আর উক্ত সুই দ্বারা মানুষের কাপড় সেলাই করছে মর্মে যদি স্বপ্ন দেখে, তাহলে অর্থ হবে- মানুষকে সে উপদেশ দানের ভূমিকায় রত ড৮/ড/,2117001119,.0017)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।