্বপ্রের ব্যাখ্যা ৮১ মেধা ও যোগ্যতা সাপেক্ষে কেউ তো যা দেখেছে, তা-ই পাবে। কেউ আবার ঝগড়া-বিবাদ ও সণ্গ্রামের পরিণামে উত্তম রিযিক লাভ করবে । রূপার টাকার ব্যাখ্যা কখনো আবার উত্তম কথা দ্বারাও করা হয়। রূপার অচল টাকা ঃ রূপার কাল তথা অচল টাকা দেখতে পাওয়ার ব্যাখ্যা মিথ্যা, ধোকা ও নোংরা কথার নিদর্শন। কিন্তু এ জাতীয় টাকা যদি থলির মধ্যে অথবা পকেটে রয়েছে মর্মে দেখতে পায়, উপরক্তু আরো দেখে এ টাকা কেউ তাকে দিয়েছে, এমতাবস্থায় ব্যাখ্যা হবে- তাকে কোন গোপন কথা জানানো হবে আর সাধ্যমত সে তা সংরক্ষণের চেষ্টা করবে। পক্ষান্তরে যদি দেখে এ জাতীয় টাকা সে অপরকে দিয়েছে, তাহলে এর ব্যাখ্যাও তাই হবে যে, তাকে কোন গোপন বিষয়ে অবহিত করা হয়েছে। রূপার টাকা যদি সংখ্যায় মাত্র একটা হয়, তাহলে এর অর্থ দর্শনকারীর অল্পবয়স্ক ছেলে। একক সে টাকাটি যদি নষ্ট কিংবা ছুরি হয়ে যায়, তাহলে ব্যাখ্যা হবে- তার অল্প বয়সী ছেলেটি মারা যাবে। এক অথবা একাধিক পয়সা $ কেউ যদি স্বগ্ন দেখে সে পয়সা পেয়েছে, এর অর্থ- তার সম্পর্কে দুর্নাম ছড়িয়ে পড়বে এবং সে বন্দী হবে। এর অপর ব্যাখ্যা আয়-উপার্জনও হতে পারে, যা অচল পয়সা তথা প্রতারণা দ্বারা হাসিল করা হবে। ফলে কল্যাণকর হবে না। রূপার টুকরা £ স্বপ্নে রূপার টুকরা দেখতে পাওয়া ফলত কল্যাণের প্রতীক। আর সোনার টুকরা অপেক্ষা এর প্রভাব-পরিণাম উত্তম পর্যায়ের। কেননা, এটা সাধারণত নারীর অর্থ প্রকাশ করে থাকে । কেউ যদি গলানো হয়নি এ ধরনের রূপার চাকা প্রাপ্ত হয়, তাহলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি বাদী কিংবা স্বাধীনা সুন্দরী নারীর পাণি গ্রহণ করবে। স্বপ্নে কেউ যদি সরাসরি খনি থেকে টাদি প্রাপ্ত হয়, তাহলে ব্যাখ্যা হবে- স্ত্রীকে সে তুলে আনবে তার পিত্রালয় থেকে নয়, ভিন্ন লোকের বাড়ী থেকে, যে বাড়ীতে সচরাচর সে থাকত না। তামা, লোহা ও সীসার টুকরা ৪ স্বপ্নে দেখা এ সমস্ত ধাতব টুকরা যদি অক্ষত থাকা এবং গলিয়ে অলংকারে রূপ দেয়া হয়নি মর্মে দেখতে পায়, তাহলে এর ব্যাখ্যা কল্যাণের ইঙ্গিতবাহী- যা পার্থিব বস্তুসামগ্রী আকারে প্রাপ্ত হবে। কেউ স্বপ্নে দেখল- সোনা, রূপা, সীসা অথবা লোহা দ্বারা সে মুদ্রা তৈরী করছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে- সে ব্যক্তি সমালোচনার পাত্রে পরিণত হবে এবং লোকেরা তার তীব্র নিন্দায় লিপ্ত হবে। যাবতীয় বিপদাপদ, বালা-মুসীবত, সংশয়-সন্দেহ থেকে আল্লাহ্ আমাদের বাচিয়ে রাখুন। ড$৮/৮%.811) 00117900100.
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।