Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৭৮ _ স্বপ্নের ব্যাখ্যা থাকবে । কেউ যদি স্বপ্ন দেখে সে মুক্তা ভক্ষণ করছে অথবা আপন মুখে ধারণ করছে, তাহলে ব্যাখ্যা হবে- লোক সমাজে প্রচারবিমুখ হয়ে কালামে ইলাহী ও দ্বীনী ইলমের জ্ঞান-সম্তার নিজের অন্তরে সে লুকিয়ে রাখছে। মণি-কাঞ্চন ভক্ষণ করার ব্যাখ্যা কোন সময় তার জ্ঞানার্জন এবং তা দ্বারা উপকার লাভের অর্থেও করা হয়। কেউ যদি স্বপ্ন দেখে সে রাস্তা-ঘাট, বাজার-বন্দর ও নোত্রা জায়গায় মুক্তা ছড়ানোর কাজে রত আছে, এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি ইলমে দ্বীন ও জ্ঞানে পারদর্শিতা অর্জন করেছে বটে, কিন্তু অযোগ্য পাত্রে শিক্ষাদান করছে। কণ্ঠহার ঃ এটি যদি সোনা কিংবা রূপা নির্মিত হয় আর মুক্তা জড়িত থাকে, তাহলে ব্যাখ্যা হবে- তার নিকট আমানতের মাল গচ্ছিত রাখা হবে। কিন্তু মুক্তার পরিমাণ যদি অধিক হয় আর তার সংখ্যাও জানা না থাকে, তাহলে ব্যাখ্যা হবে- মুক্তাটি খনিজ পদার্থ হওয়ার শর্তে এটি পৃত-পবিত্র মাল, যার দ্বারা সে উপকার লাভ করবে। কড়ি ঃ স্বপ্নে কড়ি দেখার অর্থ টাকা-পয়সা, যার বিশেষ কোন গুরুত্ব নেই। কখনো কালাম বা বাক্য ও ইলম দ্বারা এর ব্যাখ্যা দেয়া হয়। আর কড়ির সংখ্যা পরিমাণে অল্প হলে তার ব্যাখ্যা হবে নারী ও খাদেম-নওকর । অলংকার ঃ স্বপ্নে সাধারণত পুরুষের ব্যবহারযোগ্য অলংকার দেখতে পাওয়া সৌন্দর্য ও রূপ-লাবণ্য অর্থবোধক । এমতাবস্থায় স্বগ্ন দেখা মুক্তার মুল্য ও গুণ অনুপাতে দর্শনকারী পুরুষ লোকটির মর্যাদা নির্ণীত হবে। স্বপ্নে যদি কেউ অলংকার সজ্জিত কোমর বন্ধনী দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে_ সে ব্যক্তি সম্পদ ও বুযুর্গী লাভ করবে, যার ফলে সে জন-সমাজে উন্নত শিরে চলাফিরা করবে। এর অপর ব্যাখ্যায় বলা হয়- জীবনের মধ্য বয়সে কোন শহরের সে শাসক নিযুক্ত হবে। স্বপ্রে দেখা অলংকারে মুক্তা জড়ানো থাকলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি এত পরিমাণ মালের মালিক হবে যে, আপন পরিবার-পরিজনের নেতৃত্বে আসীন হবে অথবা তার ওরসে এমন পুত্র জন নিবে, যে বংশের নেতৃপদে বরিত হবে। আপন কোমরে কোমর বন্ধনী অধিক পরিমাণে দেখতে পাওয়া উত্তম ও কল্যাণময়। কেউ যদি স্বপ্রে দেখে তার কোমর বন্ধনী ছিন্ন হয়ে গেছে, ভেঙ্গে গেছে, ছিনিয়ে নেয়া হয়েছে কিংবা তার উপর কোন দুর্ঘটনা ঘটেছে, তাহলে বুঝতে হবে এর মালিকের উপর এ সমস্ত বিষয় আপতিত হবে। মুকুট £ স্বপ্নে মুকুট দেখতে পাওয়া পুরুষের জন্য মান-মর্যাদা, ইযযত-সম্মান ও উন্নতির প্রতীক ; কিন্তু তা কেবল পার্থিব জীবনে, আখেরাতে নয়। কেউ যদি স্বপ্ন দেখে সে সোনা-রূপার তৈরী কিংবা মুক্তা জড়ানো মুকুট শিরে ধারণ করেছে, ড৮/ড/.2110001179,.0017)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।