ত্রয়োদশ পরিচ্ছেদ মণি-মুক্তা, অলংকার-আভরণ, সোনা-রূপা, দীনার-দিরহাম, টাকা-পয়সা ইত্যাদি স্বপ্নে দেখা মণিমুক্তা 8 মণি-মুক্তার ব্যাখ্যা সাধারণত এর অনুরূপ, সদৃশ, তুল্য ও জাতের বিভিন্নতার প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু স্বপ্নে যদি তার সংখ্যা প্রকাশ পায়, তাহলে স্ত্রী-সন্তান ও খাদেম-কর্মচারী দ্বারা তার ব্যাখ্যা করা হয়। কিন্তু থ্যা যদি অজ্ঞাত থাকে অথচ পরিমাণে অধিক হয়, তাহলে ব্যাখ্যা হবে- কোরআন, দ্বীনী ইলম, তাসবীহ ও যিকির-আযকার। যথা- কেউ স্বপ্ন দেখল, সে মুক্তা লাভ করেছে। এমতাবস্থায় ব্যাখ্যা হবে, সে ব্যক্তি স্ত্রী, বাদী কিংবা গোলামের মালিক হবে। অনুরূপ কেউ যদি স্বপ্ন দেখে সে ইয়াকৃত, চুনি কিংবা যমরুদ অথবা এ জাতীয় মূল্যবান পাথর লাভ করেছে, এমতাবস্থায় তার স্ত্রী গর্ভবতী হয়ে থাকলে _ তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে। কেউ স্বপ্ন দেখল সে মুক্তার হার পরে আছে। এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি পবিত্র কোরআনের হাফেয হবে, আমানতদার বিশ্বাসী হবে এবং মুস্তাকী-পরহেযগার বংশধারা তার মাধ্যমে জারি হবে। অধিকন্তু মেয়ে মহলে ও জনসমাজে তার মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু হারটি যদি তিন কিংবা চার প্যাচ বিশিষ্ট হয়- তাহলে সে অত্যন্ত শক্তিশালী ও অতি উত্তমরূপে প্রতিষ্ঠিত হবে। কেউ যদি স্বপ্ন দেখে হারটি ওজনে এত ভারী যে, তা পরিধান ও বহন করা তার পক্ষে অসম্ভব, তাহলে এর ব্যাখ্যা হবে- সে এত বিশাল ইলম ও জ্ঞানভাগ্ডারের অধিকারী হবে, যার উপর আমল করা তার জন্য দুর্কর হয়ে দীড়াবে। কানবালা £ কেউ স্বপ্ন দেখল, সে কানবালা পরিধান করে আছে। এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি পবিত্র কোরআনের হাফেয হবে এবং এত অধিক ইলম অর্জন করবে, যার ফলে সমাজে তার খ্যাতি ছড়িয়ে পড়বে। পক্ষান্তরে কানবালা স্ত্রীলোক দেখলে অর্থ হবে তার স্বামী অথবা সন্তান। কেউ যদি স্বপ্ন দেখে তার মুখ থেকে মুক্তার দানা গড়িয়ে পড়ছে, তাহলে ব্যাখ্যা হবে_ তার মুখ থেকে সদ্বাক্য ও জ্ঞানের কথা প্রকাশিত হবে, সে কোরআনী ইলম শিক্ষাদানে অধিক ভূমিকা পালন করবে এবং অধিক মাত্রায় তাস্বীহ পাঠে রত ড৮ড/৮.21170011)9,.0017)
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।