৭৬ স্বপ্রের ব্যাখ্যা দেখা গেল, এটা তার পার্থিব জীবন কল্যাণময় হওয়ার লক্ষণ। বিছানা যে পরিমাণ প্রশস্ত, সংকীর্ণ, ভারী, পাতলা, কিংবা ছোট-বড় হবে, সে অনুপাতে তার পার্থিব জীবনের অবস্থা নিরূপিত হবে। যেমন, বিছানা প্রশস্ত হলে তার পার্থিব জীবন সুখময় হবে। কিন্তু ছোট কিংবা সংকীর্ণ হলে তার বিপরীত অর্থবোধক হবে। ভারী-মোটা ও নতুন হওয়া দর্শকের আয়ু বৃদ্ধির ইঙ্গিতবাহী। আর পাতলা-পুরাতন হওয়াটা তার বিপরীত অর্থবোধক স্বপ্নে কেউ মোটা-ভারী ও প্রশস্ত বিছানা দেখতে পেলে ব্যাখ্যা হবে- সে ব্যক্তি দীর্ঘায়ু, আর্থিক সচ্ছলতা ও কল্যাণময় জীবনের অধিকারী হবে। বস্তুত এটা তার প্রাচুরযপূর্ণ জীবনপ্রাপ্তির লক্ষণ। কিন্তু শয্যাসামগ্রী ভারী-মোটা অথচ খাটো হলে তার আয়ু দীর্ঘ হবে বটে, কিন্তু আর্থিক অনটনের শিকার হবে। আর বিছানা যদি অপেক্ষাকৃত অধিক হালকা-পাতলা হয়, তাহলে ব্যাখ্যা হবে- তার আর্থিক সচ্ছলতা আসবে, কিন্তু আয়ুর মাত্রা হাস পাবে। কেউ যদি স্বপ্ন দেখে বিছানা তথা শয্যাসামগ্রী অতি পাতলা-হালকা ও পুরাতন, তাহলে এর মধ্যে কোন কল্যাণ আশা করা যায় না। একই ভাবে যদি দেখে বিছানাটি গুটানো রয়েছে, তাহলে এতেও কোন মঙ্গল নেই। রুমাল ঃ রুমাল, বালিশ, হেলান দেয়া গদ্দী, বালিশ ইত্যাদির ব্যাখ্যা খাদেম, চাকর-নওকর, ছেলে, গোলাম, বাদী ইত্যাদি দ্বারা করা হয়- যা দর্শনকারীর অধীনস্থদের মধ্যে প্রতিফলিত হয়ে থাকে। তাই রুমাল, বালিশ ইত্যাদির মধ্যে স্বপ্নে যাকিছু ঘটেছে মর্মে দেখা যাবে, বাস্তবে সেসব তার উল্লিখিত অধীনস্থদের মধ্যে প্রকাশিত হবে। পর্দা ৪ ছোট-বড়, নতুন-পুরাতন, ভাল-মন্দ যে ধরনেরই হোক পর্দা স্বপ্ন দেখায় কোন কল্যাণ নেই। আছে কেবল দর্শনকারীর দুঃখ- দুর্দশা, কষ্ট-যাতনা, বিপদ-বিড়ন্বনার সম্তাবনা। ড৮/ড/,2117001179,.0017)
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।