Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ৭৫ পায় এজাতীয় হালাল অর্থ এবং কল্যাণকর বহু জিনিস লাভ করবে। পক্ষান্তরে তুলা, উলসী ইত্যাদি যা সাধারণত মহিলারা কাটে, যদি কেউ স্বপ্নে এসব কাটতে দেখে, তাহলে সে সফর করবে এবং অর্থ উপার্জনও করবে বটে ; কিন্তু লোকেরা এ সম্পদ উত্তম বিবেচনা করবে না। এ একই স্বপ্ন যদি কোন মহিলা দেখতে পায়, আর তার কোন পরিজন বিদেশে অবস্থান করে, তাহলে সে বাড়ী ফিরে আসবে । কোন মহিলা স্বপ্নে যদি চরকাপ্রাপ্ত হয়, তাহলে ব্যাখ্যা হবে- মহিলাটি অন্তঃসত্তা হলে তার পুত্র জন্ম হবে অথবা তার বোনের জন্ম হবে। কিন্তু উক্ত চরকার মধ্যে যদি চামড়ার টিকলী যুক্ত থাকে, তাহলে ব্যাখ্যা হবে তার মেয়ের বিয়ে সম্পন্ন হবে। কোন মহিলা যদি স্বপ্ন দেখে তার উপর পুরুষের ব্যবহারযোগ্য কাপড় পড়ে রয়েছে, তাহলে এ স্বপ্ন তার জন্য মঙ্গলজনক সাব্যস্ত হওয়ার ইঙ্গিতবাহী। স্বগ্দৃষ্ট বস্তুটি যদি সামরিক উর্দি জাতীয় হয়, তাহলে ব্যাখ্যা হবে- এটি তার স্বামী কিংবা অভিভাবকের সাথে সশবষ্ট হবে। কোন পুরুষ ব্যক্তি যদি স্বগ্ন দেখে সে নারীর পোশাক পরে আছে, এমতাবস্থায় ব্যাখ্যা হবে প্রথম অবস্থায় নিজেকে সে ভীত ও অক্ষম ধারণা করবে, কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ্‌ তা'আলার হুকুমে সে অনুভূতি দূর হয়ে যাবে। রংযুক্ত জিনিস ঃ স্বপ্নে রংযুক্ত কাপড় দেখতে পাওয়ার ব্যাখ্যা তার রং -এর বিভিন্নতা ও তারতম্য অনুপাতে হয়ে থাকে। কেউ যদি স্বপ্ন দেখে বিভিন্ন রং -এর কাপড় তার উপর জড়িয়ে আছে, তাহলে ব্যাখ্যা হবে- মনে ব্যথা লাগে লোকের মুখ থেকে এমন কথা শুনতে পাবে এবং এর ফলে তার অন্তরে ভীতির সঞ্চার হবে। তদুপরি লোক সমাজে কথাটা ছড়িয়ে পড়বে। স্বপ্নে সাদা কাপড় দেখতে পাওয়া যথার্থ ও মঙ্গলের প্রতীক। হলুদ রং -এর কাপড় দেখার ব্যাখ্যা-দর্শনকারী রোগাক্রান্ত ও দুশ্ত্তারস্ত হওয়ার লক্ষণ। তবে এ রং শেরওয়ানীর মধ্যে দেখা গেলে ক্ষতিকর হবে না। সবুজ রং বিশিষ্ট কাপড় দেখতে পাওয়া জীবিত বা মৃত উভয়ের জন্য উত্তম। বস্তৃত জান্নাতীদের পোশাকও সবুজ রয়ে রঞ্জিত থাকবে। লাল রং _এর পোশাক পরিধান করে আছে মর্মে কারো স্বপ্ন দেখা তার খ্যাতি অর্জনের লক্ষণ। আর কাল রং -এর কাপড়ের ব্যাখ্যা দর্শনকারীর যোগ্যতা, পারদর্শিতা, দৃঢ়তা, অর্থ-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির দ্বারা করা হয়। বিশেষত কাল কাপড় পরিধান করা যার নিয়মিত অভ্যাস, তার জন্য এ স্বপ্ন কল্যাণের ইঙ্গিতবাহী। কাল আঙ্গুর ব্যতীত সকল জিনিসে স্বপ্রের ক্ষেত্রে উত্তম ও প্রশংসার ইঙ্গিতবাহী। কিন্তু কাল আঙ্গুর দেখার মধ্যে কোন কল্যাণ নেই। বিছানাপত্র ঃ এর ব্যাখ্যা- যার উদ্দেশ্যে বিছানা বিছানো হয়েছে মর্মে স্বপ্নে ড$৮7৮%.811) 09011790010).

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।