৭৪ স্বপ্ের ব্যাখ্যা পায়তাবা বা মোটা কাপড়ে তৈরি জুতার মাপের মোযা £ এর ব্যাখ্যা ধন-সম্পদ ও মালের সংরক্ষণ। যদি দেখে পায়তাবা ছিড়েনি, ঠিক আছে, তার ভিতর থেকে আবার সুগন্ধিও ভেসে আসে, তাহলে ব্যাখ্যা হবে- দর্শনকারী যাকাত আদায় করবে, তার ধন-সম্পদ বিপদের হাত থেকে নিরাপদ থাকবে, যাকাতের মাধ্যমে সে সম্পদ পৃত-পবিত্র করবে এবং তার পার্থিব জীবন শান্তিময় হবে। কিন্তু পায়তাবা যদি জীর্ণ_বিদীর্ণ হয়ে গেছে মর্মে স্বপ্ন দেখে অথবা এর কোন অংশ খোয়া গেছে দেখতে পেল, তাহলে ব্যাখ্যা হবে দর্শনকারী যাকাত-সদকা দানে বিরত থাকবে এবং এ খাতে কোন অর্থই সে ব্যয় করবে না। এমন কাজ থেকে আল্লাহ্ রক্ষা করুন! মোযা £ স্বপ্নে মোযা দেখার অর্থ- দর্শনকারীর আয়-উপার্জন ঠিক থাকবে এবং জীবিকা যথাযথ বহাল থাকবে। সুতরাং স্বপ্নে মোযা ঠিক ও যথাযথ আছে মর্মে দেখতে পাওয়া তার আয়-উপার্জনে উন্নতির লক্ষণ। মোযা দর্শন করা সময় ও ক্ষেত্র ভেদে আবার দুঃখ-কষ্টের আলামত হিসাবেও গণ্য হয়। কেউ স্বপ্ন দেখল জীর্ণ-শীর্ণ বন্ত্র পরে আছে এবং সে ছেঁড়া কাপড় সেলাই করছে, তাহলে এর ব্যাখ্যা হবে- তার অবস্থা ও আয়-উপার্জনের সমস্যা দূর হয়ে পূর্বাবস্থায় বহাল হয়ে যাবে। তবে ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে, স্বপ্নে কাপড় দেখতে পাওয়া পুরুষের অবস্থা-নির্দেশক। তাই লোকটি গুনাহগার পাপাচারী হলে তওবা ও সৎকর্ম দ্বারা তার আর্থিক অনটন দূর হবে এবং পরিস্থিতি অনুকূল খাতে প্রবাহিত হবে। কেউ যদি স্বপ্ন দেখে সে তার স্ত্রীর কাপড়, বোরকা, অথবা অন্য কিছু সেলাই করছে কিৎবা তার কাপড়ে তালি দিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হবে- স্ত্রীর সাথে তার ঝগড়া হবে এবং স্ত্রীর নিকট এমন তথ্য প্রকাশিত হবে, যা স্বামীর পরিবার-পরিজনের কাছে পূর্বে প্রকাশ পেয়েছে। ওড়না ৪ নারীর পরিধেয় ওড়না, পায়জামা, বোরকা ইত্যাদির ব্যাখ্যা তার স্বামী। তাই এ সবের যে অবস্থা দেখতে পাবে, তার অনুরূপ হাল-অবস্থা দর্শনকারিণী মহিলার স্বামীর মধ্যে প্রতিফলিত হবে। অর্থাৎ, এসবের মধ্যে ভাল-মন্দ, সাদা-কাল, ভয়-আনন্দ যা কিছু দেখতে পাবে, একই অবস্থা যোগ্যতা ও মর্যাদা অনুসারে স্বামীর মধ্যে লক্ষ্য করবে। সুতা কাটার চরকা ঃ স্বপ্নে চরকা দেখতে পাওয়া পুরুষের জন্য সফরের নিদর্শন। উল, পশম, লোম অথবা উটের পশম ইত্যাদি যা সাধারণত পুরুষ লোকেরা পেঁচিয়ে থাকে, নাটাই বা অন্য কিছুতে পেঁচায় মর্মে কেউ স্বপ্ন দেখলে তার ব্যাখ্যা হবে- সে ব্যক্তি বিদেশ ভ্রমণে বের হবে। আর এ একই সফরে সে বৃদ্ধি ড৮ড//.2110001179,.0017) | | |
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।