স্বপ্নের ব্যাখ্যা ৭৩ পরিচায়ক। আর পাগড়ীর দৈর্ঘ অনুযায়ী তার দায়িত্বের পরিধি বিস্তৃত হবে। কিন্তু পাগড়ীটি যদি কাচা কিংবা পাকা রেশমী সুতার তৈরী হয়, তাহলে এ দায়িত্ব তার দ্বীন-দুনিয়ার সকল কাজ-কর্ম ও বিষয়াদি নস্যাৎ করে দিবে। আর এ দায়িত্ব সম্পাদনের অনুকূলে যে অর্থ লাভ করবে, সেটা হবে তার জন্য অবৈধ ও হারাম। কিন্তু পাগড়ী যদি সুতা কিতবা উলের তৈরী হয়, তাহলে এ দায়িত্ব তার ইহ্কাল-পরকাল উভয় জগতের জন্য মঙ্গলজনক সাব্যস্ত হবে। আর পাগড়ীর রং -এর ব্যাখ্যা ইতোপূর্বে বর্ণিত কাপড়ের রং -এর অনুরূপ ধরে নিতে হবে। এ সম্পর্কিত বাকী আলোচনা আল্লাহ্ চাহেন তো পরে যথাস্থানে বর্ণিত হবে। টুপি ঃ টুপির ব্যাখ্যা নেতা, ধন-দৌলত, ভাই, পুত্র, সরদার, বাদশাহ্ প্রমুখ যে কেউ হতে পারে। স্বপ্নযোগে নিজের টুপির মধ্যে কেউ ভাল বা মন্দ একটা কিছু দেখতে পেল, তাহলে সে যদ্রপ দেখেছে তার নেতার অবস্থাও তার অনুরূপ হবে। যদি দেখে টুপিটা ফেটে গেছে, ছিদ্র হয়ে গেছে অথবা ময়লা হয়ে গেছে, তাহলে এটা তার অনুসৃত নেতার দুরবস্থার নিদর্শন। অধিকন্তু এদ্বারা নেতার দুঃখ-কষ্ট ও দুশ্চিন্তার অর্থ বুঝাবে। শেরওয়ানী ঃ স্বপ্নে শেরওয়ানী দেখার অর্থ- তার ভাগ্যে আনন্দের কারণ ঘটবে। আস্তর বিশিষ্ট কোর্তা £ এর ব্যাখ্যা পুরুষের জন্য নারীর অর্থবোধক। লেপ, পায়জামা, জুতা, বিছানা ইত্যাদির ব্যাখ্যাও একই ধরনের। এর মধ্য হতে কোন একটি সম্পর্কে যদি দেখে পুড়ে গেছে, তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে অথবা তার উপর প্রবল হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে তালাক অথবা মৃত্যুজনিত কারণে তার স্ত্রী বিরহ ঘটবে। যদি কেউ দেখে এর মধ্য হতে কোন একটি তার থেকে সরিয়ে রাখা হয়েছে কিংবা চুরি হয়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- সে তার স্ত্রীকে তালাক দেয়ার ইচ্ছা করবে; কিন্তু তার উদ্দেশ্য পূর্ণ হবে না। কোন কোন সময় বিছানার ব্যাখ্যা বাদী-দাসী দ্বারা করা হয়। পায়জামার ব্যাখ্যাও কোনো কোনো সময়ে উল্লিখিত রূপ হয়ে থাকে। তাই এগুলোর মধ্যে যা কিছু হয়েছে বলে দেখতে পাবে, বাদীর মধ্যেও তার প্রতিফলন দেখা যাবে। জুতা ঃ কেউ স্বপ্ন দেখল তার জুতা জোড়া ফেটে গেছে, কিছুই বাকী নেই। এর ব্যাখ্যা তার স্ত্রী মারা যাবে। আবার কখনো দুই জুতার একটি দ্বারা ভাই কিংবা শরীকদার উদ্দেশ্য হয়। তাই কেউ যদি দেখে তার এক জুতা ছিড়ে যাচ্ছে অথবা চড়চড় শব্দ করছে আর অপরটি দ্বারা সে পথ চলছে, এর ব্যাখ্যা হবে- তার শরীকদার ভাই কিংবা বোনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে। ড$৮/৮%.8110 00117900100.
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।