Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

দ্বাদশ পরিচ্ছেদ কাপড়, লেবাস-পোৌশাক ও বিছানা-পত্র ইত্যাদি স্বপ্নে দেখা কাপড় £ ধরন ও প্রকার অনুপাতে কাপড়ের ব্যাখ্যা বিভিন্ন রকম হয়ে থাকে। স্বপ্নে কেউ যদি রেশম ও এ জাতীয় কাপড় দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে, সে অবৈধ মাল এবং নেতৃত্ব লাভ করবে। পশম 8 কেউ পশমী কাপড় পরেছে মর্মে স্বপ্ন দেখেছে। এর ব্যাখ্যা সে প্রচুর মাল এবং মঙ্গলময় পার্থিব জীবন লাভ করবে। চুল, উটের পশম ও তুলা £ এগুলো পশম অপেক্ষা নিম্ন পর্যায়ের। কাতান তুলা অপেক্ষা নিশ্নমানের। কিন্তু স্বপ্নে চাদর দেখার অর্থ- দ্বীন-দুনিয়া উভয়টি একত্রিত হওয়ার আলামত । গায়ের জামা ঃ গায়ের জামা দেখতে পাওয়া ব্যক্তির অবস্থাও দ্বীন-দুনিয়ার অর্থবোধক । অর্থাৎ জামার পরিমাপ অনুযায়ী তার অবস্থা নিরূপিত হবে। কেউ পুরাতন কাপড় দেখল, তদুপরি স্বপ্নে মন্দের চিহ্‌ও দেখা গেল। এর অর্থ দর্শনকারীর অতি শীঘ্ব মারা যাওয়ার লক্ষণ। কাপড়ে ময়লা দেখতে পাওয়া দর্শনকারীর দ্বীন-দুনিয়ার অশুভ লক্ষণ। আর মাথা, চুল ও শরীরে ময়লা দেখতে পাওয়া দুঃখ-কষ্ট ও বিপদ-মুসীবতের পূর্ব লক্ষণ। পক্ষান্তরে কাপড়ে শুভ্রতা ও চমক লক্ষ্য করা দর্শনকারীর উত্তম অবস্থার পরিচায়ক। কাপড় সেলাই করা £ সেলাই করছে মর্মে স্বপ্নে দেখা কাপড়টি যদি ময়লা_পুরান হয়, তাহলে এটা পরিধানকারীর অভাব-অনটনের লক্ষণ। তালি দেয়া কাপড় ঃ স্বপ্নে তালিযুক্ত কাপড় দেখতে পাওয়া চরম দারিদ্্য ও তীব্র অভাব-অনটনের আলামত । ধবধবে সাদা-এর উপর নকশী করা কাপড় পরিধান করেছে মর্মে কেউ স্বপ্ন দেখল। এটা তার দুনিয়া ও আখেরাতের কাজ-কর্ম পূর্ণতা লাভ করার প্রমাণ। কেউ কেউ বলেছেন ৫ এর অর্থ প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এবং জনসমাজে দর্শনকারীর সুনাম চর্চা হওয়ার শুভ লক্ষণ। পাগড়ী ৫ স্বপ্নে পাগড়ী দেখা মুতাওয়াল্লী তথা দায়িত্বশীল পদে বরিত হওয়ার ড৮/ড/,.2117001179,.0017)

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।