৭০ স্বপ্রের ব্যাখ্যা মৃত ব্যক্তি যদি বলে সে ভাল অবস্থায় আছে, তাহলে ব্যাখ্যা হবে সে সুখেই আছে এবং তার পরজীবন শান্তিতেই কেটে যাচ্ছে। মৃত ব্যক্তি অনুরূপ নিজের কিংবা পরের যে অবস্থার কথা ব্যক্ত করবে, তা সত্য সঠিক রূপেই ধরে নিতে হবে। কেননা, মৃত ব্যক্তি বর্তমানে 'মাকামে হক" তথা চরম সত্য জগতে বাস করছে; যেখানে মিথ্যার কোন বালাই নেই । কাজেই যে সংবাদ সে প্রদান করছে, তাতে মিথ্যার আশ্রয় নেয়ার তার কোন সুযোগই নেই। একই ভাবে কেউ যদি মৃত ব্যক্তিকে উত্তম অবস্থায় দেখতে পায় অথবা তার পরিধানে সাদা কিংবা সবুজ বস্ত্র জড়ানো, আর মুখে তার আনন্দের হাসি দেখে অথবা সে খুশীর সংবাদ প্রদান করে, তাহলে এটা তার পরকালীন সুখ-শান্তির নিদর্শন। পক্ষান্তরে কেউ যদি মৃত ব্যক্তিকে মলিন চেহারা, ময়লা কাপড়, জীর্ণ বসন, এলোচছুলে এবং ক্রোধান্বিত দেখতে পায়, তাহলে এর অর্থ তার পরজীবন দুঃখময় এবং সে বিপদধস্ত। মৃত ব্যক্তিকে কেউ যদি অসুস্থ দেখতে পায়, তাহলে অর্থ হবে- সে ব্যক্তি গুনাহ্র প্রতিদান ভোগ করছে। ইতোপূর্বে মারা গেছে এমন মানুষকে কেউ দ্বিতীয় বার মারা যাচ্ছে মর্মে দেখতে পেল এবং আরো দেখল চিৎকার ও বিলাপহীন অবস্থায় তার জন্য কান্নাকাটি করা হচ্ছে। এর অর্থ তার পরিবারের কারো বিয়ে হবে, যার ফলে সে আনন্দিত হবে। কিন্তু কান্নার সাথে উচ্চস্বরে বিলাপ ও চিৎকার দেখতে পেলে ব্যাখ্যা হবে তার সন্তানদের কেউ অথবা বংশের কোন লোক মারা যাবে। মৃত ব্যক্তির জন্য কবর খনন করছে মর্মে কেউ স্বপ্ন দেখল। এর ব্যাখ্যা মৃত ব্যক্তি পরিচিত হলে পার্থিব ও পরকালীন বিষয়ে দর্শনকারী তার পদাংক অনুসরণ করবে । আর অপরিচিত হলে ব্যাখ্যা হবে দর্শনকারী এমন বিষয় অর্জনের চেষ্টা করবে, যা হাসিল করা তার পক্ষে সম্ভব হবে না। ঘটনা $ ইমাম আযম আবু হানীফা (রহঃ) সুত্রে বর্ণিত। একবার তিনি স্বপ্ন দেখেন- নবী করীম (দঃ)-এর কবর মুবারকে উপস্থিত হয়ে রওযা মুবারক খনন করেছেন। এ ঘটনা স্বীয় উত্তাদের নিকট ব্যক্ত করলেন। এটা তার বাল্য বয়সের ঘটনা, যখন তিনি মকতবের শিক্ষার্থী। ঘটনা শুনে উস্তাদ বললেন ঃ হে বস! তোমার স্বপ্ন যদি সত্য হয়, তাহলে তুমি রসূলুল্লাহ্ (দঃ)-এর হাদীসের গবেষণা এবং উত্তরকালে তার শরীঅত বিষয়ক অনুসন্ধান কর্মে আত্মনিয়োগ করবে। সুতরাং উস্তাদ সাহেব যে ব্যাখ্যা দিয়েছেন ইমাম সাহেবের পরবর্তী জীবনে তারই প্রতিফলন ঘটেছে। মৃত ব্যক্তির নিকট হতে কিছু গ্রহণ করা উত্তম। কিন্তু তাকে কোন কিছু দেয়া অশ্তভ লক্ষণ। কেউ যদি স্বপ্ন দেখে মৃত ব্যক্তি, তাকে পার্থিব কোন বস্তু দান করেছে, ১211)01119,.0017)
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।