একাদশ পরিচ্ছেদ মৃত্যু, মৃতব্যক্তিঃ তাদের ও অন্যদের সংবাদ মৃত্যু ই স্বগ্নযোগে মৃত্যু দর্শন করা দ্বীনী বিপর্যয় এবং দুনিয়াবী উচ্চ মর্যাদা লাভের প্রমাণ। কিন্তু এর জন্য শর্ত হল- তার সাথে কান্নাকাটি ও চিৎকার থাকতে হবে অথবা লাশের খাটিয়ায় রেখে লোকেরা কীধে বহন করে নিয়ে যাবে বটে, কিন্ত দাফন করবে না। যদি দেখে যমীনে মুর্দাকে দাফন করে ফেলেছে, তাহলে দর্শনকারীর দ্বীনী বিষয়ে কল্যাণ ও সংশোধনের আশা সুদূর পরাহত। বরং তার জীবনে শয়তানের প্রভাব ও দুনিয়ার মোহ প্রবল আকার ধারণ করবে। তদুপরি যে পরিমাণ লোক জানাযায় সে যোগদান করতে দেখেছে তার সমপরিমাণ লোক তার প্রভাববলয়ে বিচরণ করবে । আর তাদের উপর সর্বাবস্থায় সে প্রাধান্য বিস্তার করে দোর্দও প্রতাপে নেতৃত্ব করে যাবে। আর কেউ যদি স্বপ্ন দেখে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু সেখানে দাফনের কোন চিহ্ন তার নযরে আসেনি কিংবা কান্নাকাটি, চিৎকারধ্বনি, গোসল-কাফন, খাটিয়া কীধে বহন করা ইত্যাদি মৃত্যুর কোন প্রকার আলামত তার দৃষ্টিগোচর হয়নি, তাহলে এর ব্যাখ্যা হবে- তার ঘর কিংবা দেয়াল থেকে কোন জিনিস নীচে পতিত হবে অথবা কোন কাষ্ঠখণ্ড ভেঙ্গে পড়বে। এর অপর ব্যাখ্যায় এও বলা হয়, এমতাবস্থায় তার দ্বীন-ঈমানে দুর্বলতা এবং তার দৃষ্টিশক্তিতে অন্ধত্ের প্রভাব প্রতিফলিত হবে। র মৃত্যুবরণ করেনি এমন কেউ যদি নিজেকে কবরবাসী হয়েছে মর্মে দেখতে পায়, তাহলে হয় সে কারাবন্দী হবে অথবা ব্যক্তিগত র্যাপারে কঠিন সমস্যার সম্ম্খীন হবে। কেউ যদি স্বপ্ন দেখে- সে কবর খুঁড়েছে, তাহলে ব্যাখ্যা হবে আপন মহন্লায় অথবা শহরে সে একটি ঘর নির্মাণ করবে। যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় মৃত লোক দেখতে পেয়ে তার নিকট কোন বিষয় জানতে চায় আর সে তা বলে দেয়, তাহলে এস্বপ্র সত্য ও সঠিক, এতে বেশ-কম বা ব্যতিক্রমের কোন সম্ভাবনা নেই। অর্থা, ড৮ড/৮.2117001179,.0017)
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।