Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ স্বপ্ের ব্যাখ্যা কাছে খুলে বলল। স্ত্রী বলল £ আল্লাহ্র কসম! ইমাম সাহেব বাস্তব কথাই ব্যক্ত করেছেন। অতঃপর স্ত্রী স্বামীকে ক্ষতস্থান সম্পর্কে অবহিত করলো। লোকটি দেখলো ইমাম সাহেবের ব্যাখ্যাই যথার্থ । যখমের উপর এখনো তুলার পট বাধা রয়েছে। লোকটি ফিরে এসে ইমাম সাহেবকে সংবাদ দিল, হুযূর! আপনার কথাই সঠিক। শুনে ইমাম সাহেব আল্লাহ্‌র শুকরিয়া আদায় করলেন। গর্ভাবস্থা 8 কোন ব্যক্তি স্বপ্নে গর্ভাবস্থা দেখতে পাওয়ার অর্থ তার পার্থিব বিষয়- সম্পত্তি, টাকা-পয়সা, ধন-দৌলত ইত্যাদি বৃদ্ধি পাবে। এর ব্যাখ্যা কোন সময় আবার কোন মানুষকে ভয় করাও হতে পারে। আরবীতে যেমন প্রবাদ রয়েছে- “অমুকের ভীতি দেশকে ভারাক্রান্ত (তথা গর্ভাবস্থা) করে ফেলেছে।” সন্তানের জন্ম 8 কেউ স্বগ্ন দেখল তার মেয়ে হয়েছে। এর ব্যাখ্যা অতিশীঘ্ব সে কল্যাণ ও সম্পদের অধিকারী হবে। আর যদি ছেলে হয়েছে দেখতে পায়, তাহলে সে ব্যক্তি বিপদ-বিপর্যয় ও দুঃখ-যাতনার শিকার হবে। একই ভাবে বাদী বা দাসী খরিদ করছে মর্মে কেউ স্বপ্ন দেখলে তার অর্থও সে ধন-সম্পদের মালিক হবে। কিন্তু যদি দেখে গোলাম ক্রয় করছে, তাহলে সে বিপদাপদের সম্মুখীন হবে। কারো স্ত্রী ছেলে প্রসব করেছে মর্মে স্বগ্ন দেখারও একই অর্থ- সে বিপদ-মুসীবতের শিকার হবে। আর স্ত্রী কন্যা প্রসব করেছে মর্মে স্বপ্ন দেখার অর্থ অতি শীঘ্ব তার ঘরে কল্যাণ ও সম্পদের প্রাচুর্য দেখা দিবে। এপর্যায়ে বর্ণনা এ-ও করা হয় যে, কোন স্ত্রীলোক তার নিজের ছেলে হয়েছে মর্মে স্বগ্ন দেখলে এর ব্যাখ্যা হবে তার কন্যা হবে। আর মেয়ে হয়েছে দেখার অর্থ-বিপরীত তথা তার পুত্র জন্ম হবে। কিন্তু এ ব্যাখ্যা তখনি প্রযোজ্য হবে দর্শনকারী মহিলা আলোচ্য স্বপ্ন যদি গর্ভাবস্থায় দেখে থাকে। কেউ যদি স্বপ্ন দেখে সে শিশু অবস্থায় দুধ পান করছে অথবা তাকে পান করানো হচ্ছে, তাহলে ব্যাখ্যা হবে সে কারারুদ্ধ হবে এবং তার সম্মুখে কারা ফটক বন্ধ করে দেয়া হবে। ডডড/ড/,2110001119,.0017)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।