স্বপ্নের ব্যাখ্যা ৬৭ দেখার ব্যাখ্যাও উপরোক্ত ধরনের হতে পারে। স্বপ্নে আপন স্ত্রীকে কেউ খতুবতী হয়েছে দেখার ব্যাখ্যা তার কাজ-কর্ম বন্ধ হয়ে যাওয়ার অর্থবোধক । যদি দেখে তার নিজের খতুআাব হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার দ্বারা অবৈধ ও হারাম কর্ম সম্পাদিত হবে। কেউ স্বপ্ন দেখল সে অপবিত্র হয়েছে (অর্থাৎ তার উপর গোসল ফরয হয়ে গেছে)। তাহলে এটা তার সমস্যা জটিল হওয়ার নিদর্শন। বলা বাহুল্য, স্বপ্রে যদি কারো বীর্যপাত হয় এবং গোসল ফরয হয়ে যায়, তাহলে এর কোন ব্যাখ্যা নেই। কেননা, এটা মূলত স্বগ্ন দোষ, যা কুকল্পনা বা শয়তানের প্ররোচনার ফল। ঘটনা ৪ এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সীরীনের খেদমতে উপস্থিত হয়ে আরয করল ঃ রাতে আমি স্বপ্ন দেখেছি। যার ফলে খুবই চিন্তিত এবং আপনার নিকট বলাটাও লজ্জার বিষয়। তিনি বললেন $ তুমি একটি কাগজে বৃত্তান্ত লিখে দাও। লোকটি লিখল ঃ হুযুর! বাড়ীতে তিন মাস ছিলাম না, বিদেশ গিয়েছি। এরি মধ্যে স্বপ্রে দেখি- আমি বাহনে চড়ে সেখান থেকে যেন বাড়ী ফিরেছি। আর দেখি কি- আমার স্ত্রী ঘুমিয়ে আছে আর দুটি ভেড়া তার লজ্জাস্থানে শিং দিয়ে লড়াই করে একে অপরকে রক্তাক্ত করে ফেলেছে। এ স্বপ্ন দেখার কারণেই তাকে আমি পৃথক করে দিয়েছি। অথচ স্ত্রীকে আমি প্রাণাধিক ভালবাসি। অতঃপর কাগজটি সে ইমাম সাহেবের হাতে তুলে দেয়। বিবরণ পড়ে মাথা উঠিয়ে ইমাম সাহেব বললেন ঃ স্ত্রীর কাছে যাও, তাকে তুমি ত্যাগ করো না, সে পৃত-পবিত্রা এবং সন্তান্ত নারী। ব্যাপার হল- তুমি ফিরে আসছ সংবাদ পেয়ে সে তাড়াতাড়ি গুপ্তাঙ্গের চুল পরিষ্কার করতে মনস্থ করে। ইতোপূর্বে যা দিয়ে পরিষ্কার করত সে সবের কোন একটা হাতের কাছে না পেয়ে অথবা চুল সাফ করার মত কোন ওঁষধও উপস্থিত না থাকায় অগত্যা তড়িঘড়ি কীচি দিয়ে চুল পরিষ্কার করে নেয়। এক পর্যায়ে কাচির আঘাতে তার ত্তাঙ্গ ক্ষত হয়ে যায়। এখন গিয়ে যাচাই করে দেখ, আশা করি আমার কথা যথার্থ প্রমাণিত হবে। সাথে সাথে লোকটি স্ত্রীর নিকট পৌছে মিলনের উদ্দেশ্যে তাকে কাছে আহবান করে। কিন্তু স্ত্রী তার থেকে এই বলে দূরে সরে যেতে উদ্যত হয়- আল্লাহ্র কসম! তোমার উদ্দেশ্য পূর্ণ হবার নয় যতক্ষণ না তুমি দীর্ঘ সাত দিন যাবত আমাকে দূরে সরিয়ে রাখার কারণ বর্ণনা করবে। ূ্ লোকটি আদ্যোপান্ত স্বপ্নের ঘটনা এবং ইমাম সাহেবের ব্যাখ্যার কথা স্ত্রীর ড$৮7৮%.2110 00117900100.
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।