দশম পরিচ্ছেদ বিয়ে_শাদী, নারীর গুপ্তাঙ্গ, গর্ভাবস্থা, জন্ম, দুধপান করানো ইত্যাদি স্বপ্নে দেখা বিয়ে ৫ স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা- ইযযত, সম্মান, গৌরব এবং পার্থিব কল্যাণ হাসিল করা। কিন্তু এসব অর্জিত হবে বিবাহিত অথবা প্রস্তাব দেয়া নারীর সামাজিক মর্ধাদা অনুপাতে। কেউ স্বপ্ন দেখল, মৃতা নারীকে সে বিয়ে করেছে। তাহলে এমন বিষয়ে সে সফল হবে, যা শেষ হয়ে গেছে এবং তা থেকে সে নিরাশ হয়ে গেছে। এক ব্যক্তি স্বপ্ন দেখল তার বীর্যপাত হয়েছে। অথচ স্বপ্নে কোন নারী দর্শন করে নাই অথবা নারীর সাথে তার মিলনও ঘটে নাই। এমতাবস্থায় এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি কারো হত্যা বা প্রাণনাশের কারণ সাব্যস্ত হবে। কোন ব্যক্তি স্বপ্ন দেখল কাউকে সে সালাম করেছে। এর ব্যাখ্যা হবে তার সাথে সে বিয়ের ব্যাপারে কথা বলবে। লোকটি প্রসিদ্ধ হলে সে আলাপ হবে নিজের ব্যাপারে, অথবা তার ছেলের ব্যাপারে কিংবা অন্য কারো ব্যাপারে । লোকটি যদি সালামের জবাব দেয়, তাহলে তার প্রস্তাব কবুল করবে। আর জবাব না দিলে বুঝতে হবে প্রস্তাব গৃহীত হবে না। এর অপর ব্যাখ্যা এও হতে পারে- সালামের সূচনাকারী অপর ব্যক্তির স্ত্রীকে বিয়ে করবে। আর লোকটি যদি প্রসিদ্ধ না হয়, তবে সে ব্যক্তি প্রবাসে বিয়ে করবে। যদি কেউ স্বপ্ন দেখে তার স্ত্রীকে অপর এক লোক বিয়ে করছে। তাহলে ব্যাখ্যা হবে- উক্ত স্ত্রীর পরিবার-পরিজন কোন সূত্রে কল্যাণ ও প্রাচূর্যের অধিকারী হবে। কেউ স্বগ্ন দেখল নিজের মা, বোন অথবা নিজের অন্য কোন হারাম মহিলাকে সে বিয়ে করছে। তাহলে স্বগ্রজাত এ বিয়ে আশ্হুরে হারাম তথা নিষিদ্ধ ও সম্মানিত (যিলকদ, যিলহজ্জ, মুহাররম ও রজব) মাসে সম্পাদিত হলে দর্শনকারী পবিত্র ভূমি মক্কা মুআয্যমায় উপনীত হবে। আর হারাম মাসে না হয়ে থাকলে ব্যাখ্যা হবে দর্শনকারী আত্মীয়দের সাথে সদ্যবহার করবে এবং সম্পর্ক ছিন্ন হওয়ার পর তাদের সাথে সদাচরণ করবে। কেউ স্বপ্ন দেখল, এক ব্যক্তিকে সে বিষে করছে। তাহলে যাকে বিয়ে করছে ড$৮/%%.81100 01179. 0010).
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।