৬ স্বপ্নের ব্যাখ্যা দিয়ে এ বিপদ থেকে আমাকে উদ্ধার কর। শুনে আমার তো চক্ষু স্থির। বললাম ঃ নাউযুবিল্লাহ, এসব তুমি কি বলছ ? আমার কাছে তো কিছুই দাও নাই, এ সমস্ত বানোয়াট কথা। আল্লাহ্র কসম! তোমার এহেন মিথ্যা অপবাদ থেকে আমি সম্পূর্ণ নির্দোষ এবং পৃত-পবিত্র। সে বলল ৫ ব্যস হয়েছে, কথা বাড়াবে না। আমি তোমাকে এই জাতীয় কাপড় এবং এরকম মালপত্র দিয়েছি। একথা শুনতেই পুলিশ আমাকে গ্রেফতার করে তার সাথে কারাগারে নিক্ষেপ করে দেয়। এখন শুরু হল তার উল্লেখ করা জিনিসপত্র উদ্ধারের জন্য পুলিশের চাপ। কিন্তু আমি নিরুপায়, যতই অস্বীকার করি পুলিশ মানতে রাজি নয়। অতঃপর আর কিছু বলতে পারি না। এক পর্যায়ে জেলখানা থেকে বের করে আমার উপর তিনটি শরীঅতী সাজা প্রয়োগ করা হয়। ফলে সম বাগদাদে দুর্নাম ছড়িয়ে গেল আমি চোরের সহায়ক ও শরীকদার। থাকতে লাগলাম কারান্তরালে, ঘুরে চলল সময়ের চাকা । ভাগ্য ভাল, এরি মধ্যে খলীফার ঘরে সন্তান জন্মেছে। এ উপলক্ষে কতিপয় বন্দীকে মুক্তির নির্দেশ দেয়া হল, তাদের মধ্যে আমিও একজন। এ হুকুম না হলে আমরণ জেলখানায় ধুকে ধুকে মরা ছাড়া কোন উপায় ছিল না। মোটকথা, তার এ তা”বীর অপেক্ষা বিশুদ্ধ ও অর্থবহ কোন ব্যাখ্যা আমার জানা নাই। ঘটনা 8 এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সীরীনের খেদমতে উপস্থিত হয়ে আরয করল, হুযুর! আমি এক মহিলার প্রতি বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। কিন্তু তাকে আমি স্বপ্নে দেখলাম গায়ের রং কাল এবং আকারে বেঁটে। তিনি বললেন $ যাও, তাকে বিয়ে কর। তার রং কাল হওয়ার অর্থ মহিলা সম্পদশালী ও মর্যাদার অধিকারী আর খর্বাকৃতি তার স্বল্লায়ুর অর্থবোধক। সুতরাং হুকুম অনুযায়ী মেয়েটিকে সে যথারীতি বিয়ে করে। কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে স্ত্রীলোকটি মারা যায়। ফলে স্ত্রীর ওয়ারিস সুত্রে লোকটি বিপুল ধন-সম্পদের মালিক হয়। অতএব, তিনি যে ব্যাখ্যা দিয়েছিলেন দেখা গেল বাস্তবে তাই হয়েছে। ঘটনা ৪ বর্নিত আছে, এক ব্যক্তি মুহাম্মদ ইবনে সীরীনের নিকট উপস্থিত হযে আরয করল, হুযূর! আমি স্বপ্ন দেখেছি আমারই ছেলে যেন কাল রশি দিয়ে আমাকে বেঁধে ফেলেছে। ব্যাখ্যা দিয়ে তিনি বললেন £ তোমার ছেলে অতি বরকতময়। খণভারে তুমি জর্জরিত। এ ছেলে তোমার যাবতীয় খণ পরিশোধ করে দেবে, কায়িক পরিশ্রম থেকে সে তোমাকে নাজাত দেবে। সেই তোমার যাবতীয় ব্যয়ভার বহন করবে এবং তোমার সকল প্রয়োজন মিটানোর দায়িত্ব তারই উপর ন্যস্ত হবে। কেননা, কালবর্ণ মূলত সম্পদের অর্থবোধক। অতঃপর লোকটি বলল- আল্লাহ্র কসম! হুযূর যথার্থই বলেছেন। [2] ড৮ড৮ড/,211)091179,.0017)
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।