৬২ স্বপ্রের ব্যাখ্যা লেগেছে মর্মে দেখতে পায়, তাহলে নির্গত রক্তের পরিমাণ অনুপাতে সে মালের অধিকারী হবে। কেউ যদি স্বপ্ন দেখে সে মুখ থেকে থুথু নিক্ষেপ করেছে, তাহলে ব্যাখ্যা হবে- এমন কথা তার মুখ থেকে বের হবে, যা লোক সমাজে প্রসার লাভ করবে। কাশি কাশি দিচ্ছে মর্মে কেউ স্বপ্ন দেখেছে। এর অর্থ কোন লোকের বিরুদ্ধে সে অভিযোগ উ্থাপন করবে । কেউ দেখল তার নাক থেকে সর্দি গড়িয়ে পড়ছে। তাহলে অর্থ হবে, সে রাগান্বিত হবে এবং বলার ইচ্ছা ছিল না এমন কথা তার মুখ থেকে বের হয়ে পড়বে। বমি ৪ কেউ স্বপ্ন দেখল সে বমি করেছে অথবা তার মৃতর্ার দিয়ে রোগজনিত পানি বা পুঁজ নির্গত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে, সে ব্যক্তি তওবা করবে এবং আল্লাহ্র দিকে প্রত্যাবর্তন করবে। তার বমির রং গন্ধ ও স্বাদ বিকৃত অনুভূত না হলে ব্যাখ্যা হবে- সে আল্লাহ্র নিকট খাটি ও আন্তরিক তওবা করবে এবং স্বেচ্ছায় পাপকর্ম থেকে বিরত থাকবে । পক্ষান্তরে বমি দুর্গন্ধযুক্ত মনে হলে সে ব্যক্তি কষ্টদায়ক মন্দ পরিণামের শিকার হবে। শিংগা লাগানো ৪ দেহে শিংগা লাগায় মর্মে কেউ স্বপ্ন দেখল, এমতাবস্থায় শিংগাটানা হাজ্জাম লোকটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি হলে ব্যাখ্যা হবে- তার প্রতি কোন শর্ত আরোপ করা হবে অথবা তার নিকট আমানতের মাল গচ্ছিত রাখা হবে। আর হাজ্জাম পরিচিত ও প্রসিদ্ধ ব্যক্তি হলে ব্যাখ্যা হবে- দর্শনকারীর সম্পদের কিছু অংশ ব্যয় হয়ে যাবে। আর শিংগা ঘাড়ে লাগানো আমানত ত্রাস পাওয়ার অর্থবোধক। নাক দিয়ে রক্ত পড়া £ স্বপ্নে নাক দিয়ে রক্ত পড়া দেখতে পাওয়া দর্শনকারীর দৈহিক সুস্থতার পরিচায়ক। এর ব্যাখ্যা কখনো তার সম্পদ, মর্যাদা, আভিজাত্য অথবা মূলধন ত্রাস পাওয়া দ্বারা করা হয়। . রগ থেকে রক্ত বের করা ঃ এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ দর্শনকারীর অর্থ- সম্পদ নিজ মালিকানা থেকে বাদশাহ তথা শাসকের কর্তৃত্ে স্থানান্তরিত হওয়া। যদি দেখে বের করা রক্ত সে তশতরীতে ধারণ করেছে, তাহলে সে অসুস্থ হয়ে পড়বে আর নিজের মাল নারীর পেছনে ব্যয় করবে। কেউ বলেছেন, এর অর্থ ধন-সম্পদ সে নিজেরই জন্য ব্যয় করবে। কিন্তু রক্ত, পায়খানা ও দেহ-নির্গত ময়লা পদার্থ শরীরে জড়িয়ে গেছে মর্সে দেখার অর্থ- অবৈধ অপবিত্র মাল হাসিল করা। ড৮/ড/.21170001119,.0017)
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।