Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৬০ স্বপ্রের ব্যাখ্যা দূত অস্বীকার করল। বলল-হুযুর! আমারই দেখা স্বপ্ন এটা। ইমাম সাহেব বললেন ঃ সত্য প্রকাশ না করা পর্যন্ত তোমার নিকট এর ব্যাখ্যা আমি দিতে রাজী নই। | লোকটি হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ)-এর নিকট ফিরে এসে ইমাম সাহেবের উক্তি বিবৃত করল। অতঃপর হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ) বললেন £ আচ্ছা যাও, তাকে আমার নাম প্রকাশ করে বলো, এ স্বপ্ন আমি দেখেছি। দূত পুনরায় ফিরে গিয়ে বলল $ হুযুর! এ স্বপ্ন হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ) দেখেছেন এবং আবদুল মালিক ইবনে মারওয়ানকে তিনি ধরাশায়ী করেছেন। ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ) এবার ব্যাখ্যা দিয়ে বললেন ৫ আবদুল মালিক ইবনে মারওয়ান আবদুল্লাহ্‌ ইবনে যুবাইরের উপর জয়ী হবেন এবং আবদুল মালিকের হাতে তিনি শাহাদত বরণ করবেন। অধিকন্তু আবদুল মালিকের মৃত্যুর পর তার পুত্রগণ উত্তরাধিকার সূত্রে খেলাফতের আসনে অধিষ্ঠিত হবে। এ ব্যাখ্যা এই কারণে যে, তিনি যমীনে পেরেক গাড়তে দেখেছেন। পরবর্তীকালে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর ব্যাখ্যাই বাস্তবে পরিণত হয়েছিল। বর ঃ নিজেকে বরের বেশে কেউ স্বপ্নে দেখল। এমতাবস্থায় নববধূকে সে যদি চিনতে পারে, তাহলে ব্যাখ্যা হবে হয়তো তার বিয়ে হবে, না হয় তার শক্তি-সামর্থ অর্জিত হবে, অথবা সে কোন জিনিসের মালিক হবে। কিন্ত স্বপ্ে স্ত্রীকে যদি দেখতে না পায়, তাহলে ব্যাখ্যা হবে- হয় তার স্বাভাবিক মৃত্যু হবে অথবা নিহত হবে কিংবা শহীদ অবস্থায় আল্লাহ্‌র দরবারে উপস্থিত হবে। কেউ যদি স্বপ্ন দেখে নিজের স্ত্রীকে সে তালাক দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার বর্তমান পদমর্যাদার অবনতি ঘটবে। রক্ত £ কেউ স্বপ্ন দেখল তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে অথচ দেহে আঘাতের কোন চিহ্ু নেই। অথবা শরীরে ঝর্ণা দেখতে পেল যা থেকে রক্ত বা পুঁজ গড়িয়ে পড়ছে। এমতাবস্থায় এগুলো শরীরের সাথে জড়িয়ে গেলে ব্যাখ্যা হবে- প্রবাহিত রক্ত বা পুজের আনুপাতিক হারে সে অবৈধ ও হারাম মাল হস্তগত করবে। কিন্তু দেহ বা কাপড়ে যদি না লাগে, তাহলে নির্গত রক্ত-পুঁজের সমপরিমাণ রক্ত বা পুজ তার শরীর থেকে বের হয়ে যাবে। কেউ স্বপ্ন দেখল- তার দেহ থেকে ফৌড়া, দানা ইত্যাদি বের হয়েছে, তাহলে সে এগুলোর সমপরিমাণ মালের মালিক হবে। আর শরীর ফুলে যাওয়া, মোটা হওয়া ইত্যাদি দেখা সম্পদ লাভের নিদর্শন। কুষ্ঠরোগ ঃ স্বপ্নে কুষ্ঠরোগ দেখতে পাওয়া ফুলা অপেক্ষা অধিক ও উত্তম সম্পদ লাভের আলামত। | ড$৮%%.811) 09011790010).

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।