Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

স্বপ্নের ব্যাখ্যা ৫৯ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমতাবস্থায় সে গোলাম হলে আযাদ হয়ে যাবে, অসুস্থ হলে রোগের উপশম হবে, খণগ্রস্ত হলে পরিশোধ করার উপায় হবে। অধিকন্তু সম্ভবত তার হজ্জ নসীব হতে পারে। বিপদগ্রস্ত হলে বিপদ কেটে যাবে আর ভয়ভীতির শিকার হলে শান্তি ও নিরাপদ আশ্রয়ে স্থান পাবে। কেউ যদি কোন দলের মধ্যস্থৃতা- কারীর ভূমিকায় নিজেকে দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে- তার মাধ্যমে সে লোকদের অবস্থা পূর্ণতা লাভ করবে। আর মাধ্যম হওয়ার ফলে কোন কারণে তার শরীর থেকে রক্ত বের হয়েছে মর্মে দেখতে পেলে এজাতীয় স্বপ্নে কোন কল্যাণ নেই। এর ব্যাখ্যা কখনো এটাও হতে পারে- তার মালের মধ্যে সন্দেহ নিহিত রয়েছে। কেউ স্বপ্ন দেখল- এক ব্যক্তিকে সে যবাহ করে ফেলেছে। এর অর্থ লোকটির উপর সে যুলুম করবে। কেননা, অবৈধ পন্থায় যবাহ করা যুলুমের নামান্তর। একইভাবে কেউ যদি কোন হারাম পশু যবাহ করেছে মর্মে স্বগ্র দেখে, তাহলে ব্যাখ্যা হবে, উক্ত পশুটির প্রতি সে অন্যায়-অবিচার করবে। কেউ যদি স্বপ্ন দেখে এক ব্যক্তিকে সে হত্যা করেছে, তাহলে ব্যাখ্যা হবে- নিহত ব্যক্তি হত্যাকারীর দ্বারা উপকৃত হবে। কেউ স্বপ্ন দেখল, একজনের সাথে লড়াইয়ে লিপ্ত রয়েছে, তাহলে ব্যাখ্যা হবে পরাজিত ব্যক্তির অবস্থা তুলনামূলক উত্তম হবে এবং প্রতিপক্ষ অপেক্ষা সে অধিক জায়গা-সম্পত্তির মালিক হবে। কেউ স্বপ্ন দেখল, এক ব্যক্তিকে সে গালি দিচ্ছে, তাহলে যাকে গালি দিচ্ছে এটা তার অবস্থা উত্তম হওয়ার আলামত । আল্লাহই ভাল জানেন। ঘটনা ঃ বর্ণিত আছে- হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ) একবার স্বপ্ন দেখেন যে, তিনি আবদুল মালিক ইবনে মারওয়ানের সাথে মন্্যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। যুদ্ধে আবদুল মালিক ইবনে মারওয়ানকে পরাজিত এবং ধরাশায়ী করে চারটি পেরেক মেরে হযরত আবদুল্লাহ্‌ (রাঃ) তাকে মাটিতে গেড়ে দিয়েছেন। এর ব্যাখ্যা জানতে চেয়ে সকাল বেলা হযরত আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর (রাঃ) এক ব্যক্তিকে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর নিকট পাঠিয়ে দিলেন। সাথে সাথে এ কথাও বলে দিলেন ঃ তাদের মধ্যে বিজয়ী আর বিজিত ব্যক্তিদ্বয়ের নাম যেন প্রকাশ করা না হয়। দূত মুখে স্বপ্নের বিবরণ শুনার পর সাথে সাথে ইমাম সাহেব অস্বীকার করে দিলেন_ অসম্ভব, এ স্বপ্ন তোমার হতে পারে না। এর দ্রষ্টা আবদুল্লাহ্‌ ইবনে যুবাইর অথবা আবদুল মালেক ইবনে মারওয়ানই কেবল হতে পারেন। এছাড়া অন্য কেউ নয়। ড৮/ড/.21170011)9,.0017)

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।