Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ 147
📝 Text 📖 PDF

স্বপ্নের ব্যাখ্যা ৫৭ করুক কিংবা অন্য কেউ, এর ব্যাখ্যা সে গুপ্ত ধনতাণ্ডার প্রাপ্ত হবে। কৃমি, উকুন, কীট, পোকা ইত্যাদি যে সমস্ত প্রাণী মানুষের উদরজাত কিংবা মানবদেহ থেকে সম্্রহ করে বেঁচে থাকে, ব্যক্তির পোষ্য-পরিজন দ্বারা এসবের ব্যাখ্যা দান করাই বিধানসম্মত। তাই কেউ যদি দেখে উকুন কিবা পোকা তার দেহ থেকে অথবা কোন অঙ্গ থেকে নির্গত হচ্ছে, অথবা দেখল দেহ বা কাপড়ে এসবের সংখ্যা বেড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- সে অধিক মাল, ধন-সম্পদ এবং গোলাম-বাদীর মালিক হবে। পাঁজর ঃ পুরুষের পাজরের অর্থ তার স্ত্রী। তাই পাজরে কোন সমস্যা সৃষ্টি হয়েছে মর্মে স্বপ্ন দেখার ব্যাখ্যা এ সমস্যা তার স্ত্রীর মধ্যে দেখা দিবে। পিঠ ঃ স্বপ্নে পিঠ দেখতে পাওয়া তার ইযযত-সম্মানের প্রমাণ । পিঠের ব্যাখ্যা কোন সময় পুত্র অর্থেও করা হয়। কেননা, পুত্র আসলে মানুষের পৃষ্টজাত সন্তান। স্কন্ধ ৪ কীধ মানুষের স্ত্রীর সমার্থবোধক। তাই কীধের মধ্যে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে মর্মে স্বপ্ন দেখবে, বাস্তবে তা তার স্ত্রীর মধ্যে দেখা দিবে। পুরুষাঙ্গ ঃ পুরুষাঙ্গের ব্যাখ্যা লোকের মধ্যে ব্যক্তির সুনাম বা দুর্নাম চর্চা দ্বারা করা হয়। কেউ যদি দেখে তার বিশেষ অঙ্গ কর্তিত বিচ্ছিন্ন অবস্থায় আছে। এর অর্থ হয় তার ছেলে মারা যাবে অথবা সে নিজে। এভাবে তার আলোচনা, তার স্থৃতিচারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি দেখে তার বিশেষ অঙ্গ ছোট কিংবা বড় হয়ে আছে। এর প্রভাবও পিতা-পুত্র উভয়ের মধ্যে প্রতিফলিত হবে। যদি স্বপ্নে দেখে তার দুই বা ততোধিক পুরুতাঙ্গ রয়েছে। এছ্বারা দৃষ্ট সংখ্যা অনুপাতে তার সন্তান লাভের ইঙ্গিত বুঝতে হবে। অন্ডকোষ ঃ অন্ডকোষের অর্থ মানুষের কন্যা সন্তান। তাই স্বপ্নযোগে দেহের এই অঙ্গে ভাল-মন্দ যা কিছু দেখতে পাবে, এর প্রতিক্রিয়া তার কন্যাদের মধ্যে প্রকাশ পাবে। বাম অন্ডকোষ £ প্রজননের সৃষ্টিগত বিধান অনুযায়ী বাম অন্ডকোষের ক্রিয়ার মাধ্যমেই সন্তানের জন্ম হয়। কাজেই কেউ যদি দেখে তার বাম দিকের অন্ডকোষ টেনে রাখা হয়েছে, অথবা কেটে ফেলা হয়েছে কিংবা তা বিচ্ছিন্ন হয়ে পড়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে তার কোন সন্তান হবে না। রান যুগল ৪ স্বপ্নের ক্ষেত্রে রানের অর্থ- ব্যক্তির পরিবার-পরিজন, বংশ-কুল- গোষ্ঠী এবং সমাজ। তাই যদি কেউ স্বপ্ন দেখে নিজের রান তার থেকে পৃথক হয়ে গেছে, এর ব্যাখ্যা হবে পরিবার-পরিজন, বংশ-কুল-গোষ্ঠী ও সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। ড৮ড/৮.2117001119,.0017)

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.