Shopner Bekkha : Ibn Sirin (R.)
/ ১৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ স্বপ্নের ব্যাখ্যা তার কোন শরীকদার থেকে সে পৃথক হয়ে যাবে। এই শর্তে- স্বপ্নে দেখা কাটা হাতটি যদি সে উঠিয়ে বহন করে না থাকে। কিন্তু যদি উঠিয়ে থাকে, তাহলে ব্যাখ্যা তার ছেলে বা ভাই হবে অথবা কোন সুহৃদ বন্ধুর সাক্ষাত পাবে। কেউ স্বপ্ন দেখল, তার হাত কাটা অবস্থায় আছে, কিন্তু কাটার সময় রক্ত দেখতে পায় নাই, তাহলে ব্যাখ্যা হবে- গুনাহ ও হারাম কাজ থেকে সে বেঁচে থাকবে । যদি দেখে তার হাত ঘাড়ের সাথে বেঁধে রাখা হয়েছে, তাহলে এর ব্যাখ্যাও পূর্বানুরূপ হবে। কেউ স্বগ্ন দেখল- বাদশাহ্‌ তার হাত কেটে দিয়েছে, তাহলে সে আল্লাহ্‌র নামে মিথ্যা কসম খাবে। কেউ যদি নিজের হাত লম্বা দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে, তার আয়-উপার্জন বেড়ে যাবে। সে অনুপাতে ব্যয়ও বৃদ্ধি পাবে। অধিকন্তু তার দান-খয়রাতের মাত্রাও বেড়ে যাবে। যদি কেউ নিজ হাতের ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে এটা তার শক্তি-সামর্থ বেড়ে যাওয়ার পরিচায়ক। আঙ্গুল দেখা ঃ এর ব্যাখ্যা কোন সময় ভাই-বোনের সন্তান তথা ভাতিজা-ভাগিনা অর্থে করা হয়। আবার কোন সময় পাচ ওয়াক্ত নামায দ্বারা করা হয়। তাই কেউ যদি নিজের আঙ্গুলে হ্রাস-বৃদ্ধি, ছোট-বড় আকার দেখতে পায়, তাহলে ব্যাখ্যা হবে_ এর প্রতিক্রিয়া প্রতিফলিত হবে তার ভাতিজা-ভাগিনা কিংবা নামাযের মধ্যে। (অর্থাৎ, এসবের মধ্যে সে কম-বেশীর অর্থ প্রকাশ পাবে।) কিন্তু এর জন্য শর্ত হল- এ অর্থের প্রতি ইঙ্গিত দেয়- স্বপ্নে এজাতীয় কোন বিষয় বা প্রমাণ অবশ্যই পরিলক্ষিত হতে হবে। নখ 3 স্বপ্রে নখ দেখার ব্যাখ্যা দর্শনকারীর শক্তি-সামর্থ এবং অবস্থার প্রেক্ষাপটে হয়ে থাকে। কেননা, নখ দ্বারাই সে আপন শরীর চুলকিয়ে থাকে। বক্ষ দেখা ঃ স্বপ্নে বুক দেখা দর্শনকারীর ধৈর্যশক্তির অর্থবোধক । তাই বুকের বিস্তার কিংবা সংকোচন দেখতে পাওয়া তার ধৈর্যশক্তির সবল-দূর্বল কিংবা কম-বেশীর প্রমাণ । স্তন যৃগল ঃ স্বপ্নে স্তন যুগল দৃষ্ট হলে ব্যক্তির কন্যা ছারা ব্যাখ্যা দেয়া বিধেয়। পেট 8 পেট দেখার ব্যাখ্যা তার সম্পদ ও পুত্র অর্থে করা হয়। পেটের আকার-আকৃতি যে পরিমাণ আছে স্বপ্নে তার তুলনায় ছোট দেখতে পাওয়ার অর্থ তার ধন-সম্পদ বেড়ে যাবে। অন্ত্র-নাড়ি-ভুঁড়ি ইত্যাদি পেটের মধ্যে যাকিছু আছে, সে সমস্ত দেখতে পাওয়ার অর্থ মাটির নীচে প্রোথিত ধন-সম্পদের ইঙ্গিত। কেউ স্বপ্ন দেখল- নাড়িভুঁড়ি, কলিজা, গুর্দা ইত্যাদি নিজের উদরে যাকিছু আছে, সে সমস্ত সে ভক্ষণ করছে, ধারণ করছে, বহন করছে- এ পর্যায়ে সে নিজে বহন ড৮/ড/,2117001179,.0017)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।