প্রধান-যার উপর ভরসা করা যায়। সামনের চার দীত 8 সামনের চার দাতের ব্যাখ্যা- মানুষের মামা-খালা। যদি দেখে মাড়ির কোন দাত মুখ থেকে পড়ে গেছে, কিন্তু সে গণনা করে নাই, তুলেও নেয় নাই, তাহলে উপরের বর্ণনা মতে তার কোন আত্মীয় মারা যাবে। যদি দেখে তার সবগুলি দীতই পড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- তার সকল আত্মীয় মারা যাবে আর সে নিজে দীর্ঘায়ু হবে। সব শেষে তার মৃত্যু হবে। বর্ণিত আছে- খলীফা মনসুর একবার স্বপ্ন দেখলেন তার সমস্ত দাত পড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে তিনি খাদেমকে হুকুম দিলেন, তা"বীর শাস্ত্রে অভিজ্ঞ কোন ব্যক্তিকে ডেকে আন। খাদেম জনৈক মুআব্বির (ব্যাখ্যাকার) সাথে নিয়ে দরবারে উপস্থিত হল। তিনি ঘটনা বর্ণনা করে এর ব্যাখ্যা জানতে চাইলেন। মুআব্বির ব্যাখ্যা করে বললেন ৫ আমীরুল মু”মিনীন! আপনার আত্মীয়-স্বজন সকলেই মারা যাবে। এ কথায় খলীফা মনসুর রাগান্বিত হয়ে বললেন £ আল্লাহ্ আপনার যবান বন্ধ করে দিন এবং আপনার এ ব্যাখ্যা বাস্তবায়িত না হোক। চলে যান এখান থেকে, আল্লাহ্ আপনার সর্বনাশ করুন। অতঃপর হুকুম দিলেন- অপর কোন মুআব্বির ডেকে আন। সুতরাং অন্য একজন মুআব্বির হাজির করা হল- দরবারী নিয়ম-কানুন এবং শাহী মেযাজ সম্পর্কে যিনি সম্যক অবগত ছিলেন। স্বপ্নের ঘটনা শুনে তিনি ব্যাখ্যা দিলেন 8 আমীরুল মুশমিনীন! এর ব্যাখ্যা হল আপনি দীর্ঘাযু হবেন, বংশের সকলের শেষে আপনার মৃত্যু হবে। মনসুর হেসে বললেন ৪ ব্যাখ্যার মর্ম তো একই, তবে প্রথমজনের তুলনায় আপনার বাচনভঙ্গি ও উপস্থাপনা উন্নতমানের যথাযোগ্য বাক্য প্রয়োগে আপনি ব্যাখ্যা দিয়েছেন। অতঃপর দশ হাজার দিরহাম পুরস্কার দিয়ে তাকে সসম্মানে বিদায় দিলেন। ঘাড় বা গর্দান দেখা ঃ স্বপ্নে সুদীর্ঘ ও লক্বা গর্দান দেখতে পাওয়ার অর্থ- দর্শনকারী ব্যক্তির দ্বীনদারী, আমানতদারী এবং দায়িত্ব বহন ক্ষমতার ইঙ্গিতবাহী। পক্ষান্তরে তা আকারে ছোট ও খর্ব দেখতে পাওয়া মূলত আমানতের দায়িত্ব বহনে তার অক্ষমতার পরিচায়ক। ছোট-বড় মস্তিষ্কের ব্যাখ্যাও আলোচ্যানুরূপ মনে করা বাঞ্নীয়। একই ভাবে দুই হাত ও উভয় ডানার ব্যাখ্যাও বিভিন্ন রকম হয়ে থাকে। হাত ও ডানার ব্যাখ্যা কোন সময় ভিন্ন লোক বুঝায়, কোন সময় দর্শকের ব্যক্তিগত অবস্থা বুঝিয়ে থাকে। এখন এপর্যায়ে ব্যাখ্যা কি ধরনের হবে, সে উপায় নির্ধারিত হবে স্বপ্রে দেখা আলামত ও নিদর্শনের ভিত্তিতে । সুতরাং কেউ যদি স্বপ্ন দেখে তার হাত কেটে গেছে, তাহলে ব্যাখ্যা হবে- তার ভাই কিৎবা বন্ধু মারা যাবে, অথবা ড$৮/৮%.8110 00117900100.
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।