৫৪ স্বপ্নের ব্যাখ্যা কানপট্টরি, চেহারা ও চোয়াল ৪ এগুলো সাধারণত মানুষের উপার্জনের উপায় ও পন্থা বুঝিয়ে থাকে । তাই এগুলোর মধ্যে যে কোন অবস্থা দেখা দিবে, তার অর্থ মানুষের সাথে সংশ্লিষ্ট তার আর্থিক হাল চিত্র। ওষ্ঠদ্বয় £ ওষ্ঠ বা ঠোট ব্যক্তির সহায়তাকারী অর্থকোধক। আর এ ক্ষেত্রে নীচের ঠোট অপেক্ষা উপরের ঠোট দেখা উত্তম। জিহ্বা 8 জিহ্বা হল মানুষের প্রতিনিধি বা মুখপাত্র। কোন কোন ব্যাখ্যায় বলা হয়- জিহ্বা হল মানুষের স্বপক্ষীয় দলীল ও প্রমাণস্বরূপ। তাই কেউ যদি স্বগ্ন দেখে তার জিহ্বা ছিন্ন-কর্তিত এবং ছোট কিংবা অসম্পূর্ণ হয়ে আছে, এমতাবস্থায় কারো সাথে তার ঝগড়া-বিবাদ অথবা মামলা-মোকদ্দমা থাকলে ব্যাখ্যা হবে- তার উপস্থাপিত দলীল-প্রমাণ ব্যর্থ হয়ে গেছে। কিন্তু কারো সাথে ঝগড়া না থাকলে অর্থ হবে- এটা দ্বীনী বিষয়ে তার যোগ্যতা ও দক্ষতার পরিচায়ক। যদি দেখে তার জিহ্বা লম্বা হয়ে আছে, তাহলে অর্থ হবে, বিতর্ক ও মামলার ক্ষেত্রে তার যুক্তি-প্রমাণ শক্তিশালী ও অখণনীয় সাব্যস্ত হবে এবং প্রতিপক্ষের উপর সে বিজয়ী হবে 1 আর কারো সাথে যদি বিবাদ না থাকে, তাহলে সে অর্থহীন, বাজে কথায় লিপ্ত হবে এবং অতিরিক্ত পেচালো কথায় জড়িয়ে যাবে। নারীর বেলায় অপূর্ণাঙ্গ বা কাটা জিহ্বা দেখতে পাওয়া সর্বাবস্থায় ভাল লক্ষণ । দীত ৪ স্বপ্নে দাত দেখার ব্যাখ্যা তার পরিবার-পরিজন ও বিছানা দ্বারা করা হয়। | সামনের দাত 8 এর ব্যাখ্যা সন্তান-সন্ততি ও ভাই-বোন দ্বারা করা হয়। কেউ যদি স্বপ্ন দেখে তার দাত পড়ে গেছে, তাহলে ব্যাখ্যা হবে তার পরিবারের কোন লোক অসুস্থ হয়ে পড়বে। যদি দেখে দাত পড়ে হাতে এসে গেছে, অথবা সে নিজের কাপড়ে ধারণ করে নিয়েছে, কিংবা নিজের পকেটে পুরে নিয়েছে অথবা ঘরে রেখে দিয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই-বোন জন্মাবে। যদি দেখে দাত সে খেয়ে ফেলেছে, তবে অর্থ হবে- তার কোন আত্মীয়ের দেহ আঘাতপ্রাপ্ত কিংবা ব্যথাগ্রস্ত হবে। যদি কেউ স্বগ্র দেখে তার দাত বেড়ে গেছে, লম্বা হয়েছে, শুভ্র কিংবা সৌন্দর্যমপ্তিত হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে- তার আত্মীয়দের মাঝে কোন এমন কৃতিত্ব দেখতে পাবে যাতে তার চোখ জুড়িয়ে যায়। চোয়ালের দীত ঃ এর ব্যাখ্যা মানুষের চাচা, ফুফু এবং এ জাতীয় স্বজন। যদি চোয়ালের দীতে ব্যতিক্রমী কোন ঘটনা কিংবা দুর্ঘটনা দেখা যায়, তাহলে আলোচ্য আত্মীয়ের উপর এর প্রতিফলন দেখা দিবে। সামনে থেকে উভয় পাশের তৃতীয় দীত £ এর ব্যাখ্যা হবে পরিবার ড৮ড/ড/,2117001119,.0017)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।